ব্যাংকগুলোকে সফলতা অর্জনের জন্য ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতিগুলোর গুরুত্ব অপরিসীম।
ব্যাংক একটি ঝুঁকিবহুল ব্যবসায়। এটি অন্যের অর্থ নিয়ে ব্যবসায় করে। তাই ঝুঁকি এড়ানোর জন্য ব্যাংককে কতগুলো মৌলিক নীতিমালা মেনে চলতে হয়।
উদ্দীপকে ব্যাংক নির্বাচনের ক্ষেত্রে জনাব সোহানার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পেরেছে এবং গ্রাহকের সম্পদের নিরাপত্তা দেয়, এমন ব্যাংকে হিসাব খুলবেন। তাই তিনি বিভিন্ন ব্যাংক সম্পর্কে খোঁজ নিচ্ছেন।
সততা ও বিশ্বস্ততার নীতির আওতায় ব্যাংক গ্রাহকের সাথে সুসম্পর্ক তৈরি করে। মুনাফা অর্জনের জন্য ব্যাংককে মুনাফার নীতি মেনে চলতে হয়। গ্রাহকদের অর্থ চাওয়ামাত্র ফেরত দেওয়ার জন্য ব্যাংক তারল্য নীতি অনুসরণ করে। এমনকি সেবা নীতির আওতায় ব্যাংক গ্রাহককে নানা রকমের সেবা দিয়ে থাকে। এছাড়াও নিরাপত্তানীতি, সচ্ছলতার নীতি, প্রচারের নীতি, গোপনীয়তার নীতি, সুনামের নীতিসহ আরও কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি রয়েছে। এসব নীতির যথাযথ ব্যবহারের ওপর ব্যাংক ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
