উদ্দীপকের আলোকে রহিমা বেগমকে ডাক্তারের পরামর্শের যৌক্তিকতা ব্যাখ্যা করো।

Updated: 9 months ago
উত্তরঃ

শিশুর বিকাশে মায়ের উপযুক্ত পুষ্টির যথেষ্ট প্রয়োজন রয়েছে। গর্ভকালীন সময়ে মায়ের থেকেই শিশু এই পুষ্টি উপাদান গ্রহণ করে। মায়ের সুষম খাদ্য ও পুষ্টির ফলে শিশুর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সুষ্ঠুৰূপে বিকশিত হয়।

শিশু যদি মায়ের থেকে পর্যাপ্ত পুষ্টি না পায় তবে সে ক্ষীণকায়, রুগ্ন, অপুষ্ট অথবা অপরিণতভাবে জন্মগ্রহণ করে। তাই শিশুর সুষ্ঠু বিকাশে মায়ের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। উদ্দীপক হতে দেখা যায় ডাক্তারও রেহানা বেগমকে স্বাভাবিকের চেয়ে একটু বাড়িয়ে খাওয়া ও ঘরে হালকা কাজকর্ম ও চলাফেরা করার পরামর্শ দেন। যেতেই গর্ভস্থ শিশু মায়ের থেকে পুষ্টি গ্রহণ করে তাই মায়ের কিছুটা বাড়তি খাবার গ্রহণ করা উচিত। কেননা এ সময় মায়ের ক্যালরি ও প্রোটিনের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পায়। এতে করে পুষ্টির ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে না। আবার একটু হালকা কাজ ও ব্যায়াম মাংসপেশির শক্তি বৃদ্ধি করে প্রসবধারককে সহজ রাখে। ফলে সন্তান প্রসবজনিত জটিলতা কমে যায়। বাড়তি খাবার যেমন সন্তানকে সুস্থ রাখে তেমনি ব্যায়াম ও হালকা কাজ শিশুকে স্বাস্থ্যবান হয়ে জন্ম নিতে সাহায্য করে।

তাই বলা যায়, রেহানা বেগমের প্রতি ডাক্তারের পরামর্শটি যথার্থ ছিল।

152

Related Question

View All
উত্তরঃ

হাইড্রোসেফালি এক ধরনের জিনগত অস্বাভাবিকতা। হাইড্রোসেলফালি হলে মাথার মধ্যে তরল পদার্থ সেরেব্রো-স্পাইনাল রস নিঃসরণ না হয়ে জমা থাকে। ফলে মাথা অস্বাভাবিক বড় হয়। শিশু প্রতিবন্ধী হয়।

370
উত্তরঃ

রহিম মিয়ার বড় সন্তানটির মধ্যে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি রয়েছে।

থাইরয়েড হরমোনের অভাবে শিশু বামনত্ব লাভ করে। এ ধরনের জিনগত অস্বাভাবিকতাকে ক্রেটিনিজম বলে। এর অপর নাম হাইপোথাইরয়েডিজম।

বংশগত বা অন্য কোনো কারণে গর্ভাবস্থায় আয়োডিন এর অভাব হলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যায়। ফলে বামনত্ব দেখা দেয়। এছাড়া মাথায় চুল অল্প থাকে। কপাল ছোট, নাক চ্যাপ্টা হয়। এদের জিহবা বেশ মোটা থাকে। অনেকের গলগণ্ড হয় ও বিপাক ক্রিয়া হ্রাস পায়। এ রোগে হজমজনিত গোলযোগ থাকে এবং যৌনাঙ্গের বিকাশ ঠিকমতো হয় না।

215
উত্তরঃ

রহিম মিয়ার ছোট সন্তানটির মধ্যে হিমোফিলিয়া নামক জিনগত অস্বাভাবিকতা রয়েছে।

হিমোফিলিয়া রোগে শরীরের কোথাও কেটে গেল তার রক্ত জমাট বাঁধতে চায় না। মায়ের রক্ত থেকে পুত্রসন্তানদের দেহে বিস্তার লাভ করে এই রোগ।

ছেলেদের এই রোগ দেখা যায়। মেয়েরা বাহক হিসেবে কাজ করে। এই রোগে কোনো স্থান কেটে গেলে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। আঘাত পেলে চামড়ার নিচে বা জোড়ার অভ্যন্তরে রক্তপাত হতে থাকে। একে রক্তক্ষরণীয় রোগ বলা হয়, মহিলাদের চেয়ে পুরুষের sex chromosome কে এর জন্য দায়ী করা হয়।

হিমোফিলিয়ায় কোনো cloting factor থাকে না। এই রোগে রোগীর রক্তে রক্ত বন্ধনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর VIII থাকে না। ফলে রক্ত জমাট হতে অনেক সময় লাগে। রহিম মিয়ার ছোট সন্তানের মধ্যে এ ধরনের জিনগত অস্বাভাবিকতাই পরিলক্ষিত হয়।

245
উত্তরঃ

ভালভা স্ত্রী প্রজননতন্ত্রের একটি অংশ বা অঙ্গাণু। ভালভা বলতে যোনি যে ছিদ্রপথে বাইরে উন্মুক্ত থাকে তাকে বোঝায়। লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লাইটোরিস এবং ভেন্টিবুলার গ্রন্থিকে একত্রে ভালভা বলে।

786
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews