জাবেদের দেহে ডাক্তার এন্ডোস্কোপি নামক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন। অস্ত্রোপচারবিহীন এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন- এন্ডোস্কোপিতে ব্যবহৃত টিউব অস্ত্রে প্রবেশ করানোর ফলে শরীরের নরম অঙ্গগুলোর স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। তাই জাবেদের জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। টিউবটি যখন গলা দিয়ে ভিতরে প্রবেশ করানো হয় তখন শ্বাসনালিসহ অন্যান্য অজোর সাথে ধাক্কা খায়। ফলে জাবেদের বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘ সময় ধরে যদি জাবেদের এন্ডোস্কোপি করানো হয় তাহলে জাবেদের বুকে প্রচন্ড ব্যথা অনুভব করবে। তাছাড়া এই চিকিৎসা প্রণালিতে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার থাকায় পায়খানায় রং লালচে হবে এবং পেটে প্রচণ্ড ব্যথা হবে। এন্ডোস্কোপির পর জাবেদের দেহে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!