হৃৎপিণ্ড পরীক্ষা করার জন্য যখন আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। তখন তাকে ইকোকার্ডিওগ্রাফি বলে।
যদি কোনো কারণে শরীরের কোনো রক্ত নালিকা বন্ধ হয় বা ক্ষতিগ্রস্ত হয় অথবা অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়, তখন এনজিওগ্রাফি করা হয়। এক্ষেত্রে রোগীর নির্দিষ্ট রক্তনালিকায় একটি বিশেষ টিউবের মাধ্যমে তরল ডাই প্রবেশ করিয়ে এক্সরে ফেলা হয়। এক্সরে-এ তরলে ভেদ করতে পারে না আর তাই পর্দায় এর ছবি দেখা যায়।
জাবেদের দেহে ডাক্তার এন্ডোস্কোপি নামক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেন। অস্ত্রোপচারবিহীন এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যেমন- এন্ডোস্কোপিতে ব্যবহৃত টিউব অস্ত্রে প্রবেশ করানোর ফলে শরীরের নরম অঙ্গগুলোর স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। তাই জাবেদের জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। টিউবটি যখন গলা দিয়ে ভিতরে প্রবেশ করানো হয় তখন শ্বাসনালিসহ অন্যান্য অজোর সাথে ধাক্কা খায়। ফলে জাবেদের বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে। দীর্ঘ সময় ধরে যদি জাবেদের এন্ডোস্কোপি করানো হয় তাহলে জাবেদের বুকে প্রচন্ড ব্যথা অনুভব করবে। তাছাড়া এই চিকিৎসা প্রণালিতে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার থাকায় পায়খানায় রং লালচে হবে এবং পেটে প্রচণ্ড ব্যথা হবে। এন্ডোস্কোপির পর জাবেদের দেহে এসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এন্ডোস্কোপি চিকিৎসা পদ্ধতি ও রেডিওথেরাপি দুটি সম্পূর্ণ ভিন্ন চিকিৎসা পদ্ধতি। এন্ডোস্কোপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে কোনো প্রকার অস্ত্রোপচার না করেই শরীরের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। যেমন- গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালি, স্ত্রী প্রজননতন্ত্রের প্রভৃতি সমস্যা দেখা দিলে ডাক্তার এন্ডোস্কোপি করতে বলেন। অন্যদিকে রেডিওথেরাপি হলো ক্যান্সার আরোগ্য বা নিয়ন্ত্রনের একটি কৌশল। এর মাধ্যমে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে সে অঙ্গের কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয়। সুস্থ কোষগুলো এই ক্ষয় পূরণ করতে পারে। তবে ক্যান্সার আক্রান্ত কোষগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। অনেক রোগীর ক্ষেত্রে এটিই একমাত্র চিকিৎসা। অপরদিকে এন্ডোস্কোপি একমাত্র চিকিৎসা পদ্ধতি নয়। ডাক্তার যখন CT Scan বা আলট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হতে পারেন না তখনই কেবল এন্ডোস্কোপি করতে বলেন। তাছাড়া এন্ডোস্কোপির তুলনায় রেডিথেরাপির মৃত্যুঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়া বেশি।
টি আমলেন এবং
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!