উদ্দীপকে উৎপাদন বিভাগ ফেয়লের কার্য বিভাজন নীতি অনুসরণ করে। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। যেকোনো ব্যবস্থাপনা কার্যে কর্মবিভাজন বা কার্য বিভাগ এর প্রথম ও প্রধান পালনীয় নীতি। তাই একজন ব্যবস্থাপককে সবসময়ই 'সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেক কাজের দায়িত্ব ও ক্ষমতা ব্যক্তিবর্গের মধ্যে নির্দিষ্ট করে দিতে হয়। যাতে কর্মী তার কাজ, কর্তৃত্ব ও ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কার্য পরিচালনা করতে পারে।
উদ্দীপকে AB লি. উৎপাদন বিভাগ তার কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্নভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্ট করে দেয়। এতে কর্মী তার কাজ, কর্তৃত্ব ও ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কার্য পরিচালনা করতে পারবে। ফলে কর্মীর কাজ সহজ হয় এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য পূরণে সক্ষম হবে। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদন বিভাগ ফেয়লের কার্য বিভাজন নীতি অনুসরণ করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!