"উদ্দীপকের 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' অংশই 'প্রতিদান' কবিতার মূলবক্তব্য।"- উদ্ধৃতিটুকু কতখানি যথার্থ? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Updated: 5 months ago
উত্তরঃ

শাশ্বত মানবতাবোধের চেতনাসমৃদ্ধ বক্তব্য প্রকাশিত হওয়ায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
'প্রতিদান' কবিতায় শাশ্বত মানবতাবোধের চেতনা প্রকাশিত হয়েছে। কবি তাঁর ক্ষতিসাধনে প্রবৃত্ত মানুষকে ক্ষমা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার মানসে ক্রিয়াশীল। তাঁর ঘর যে ভেঙে দিয়েছে, তিনি উলটো তার ঘর বেঁধে দিতে তৎপর। এমনিভাবে সকল শত্রুতার জবাব তিনি মিত্রতার মাধ্যমে দিতে প্রস্তুত।
উদ্দীপকে মানবতাবাদী মনীষীগণের কথা উদ্ধৃত করা হয়েছে মূলত শান্তি প্রতিষ্ঠা ও মানবতার চেতনা বিবৃত করার লক্ষ্যে। কালিদাস, দান্তে, হোমার, রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ, সুকান্ত-মিল্টন-শেলী প্রমুখ মনীষী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দর্শন দিয়ে গেছেন। তাঁরা চেয়েছেন শান্তি ও স্বস্তিময় একটি মানবতাবাদী বিশ্ব। উদ্দীপকের এ বিষয়টি আমরা 'প্রতিদান' কবিতায়ও দেখতে পাই। কবি শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় মিত্র তো বটেই, শত্রুকেও কাছে টেনে নিয়ে এবং তার উপকার করায় সচেষ্ট।
উদ্দীপকে 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' বাক্যাংশগুলোর মর্মবাণীই যেন 'প্রতিদান' কবিতায় ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। কবি তাঁর শত্রুকেও বুকে টেনে নিতে সদা তৎপর; এমনকি শত্রুতার বিনিময়ে তিনি মিত্রতা ও মানবতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে তার উপকার করতে উদ্‌গ্রীব। এসকল বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
53

আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, 

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। 

যে মোরে করিল পথের বিবাগী; 

পথে পথে আমি ফিরি তার লাগি; 

দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর; 

আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর।

আমার এ কূল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কূল বাঁধি; 

যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; 

যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, 

আমি দেই তারে বুকভরা গান;

কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- 

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি

রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি 

যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী 

আমি লয়ে সখি,  তারি মুখখানি,

 কত ঠাঁই হতে কত কী যে আনি, সাজাই নিরন্তর 

আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

Related Question

View All
265
167
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews