নিরন্তর' শব্দের অর্থ অবিরাম।
কবি প্রতিহিংসায় বিশ্বাস করেন না বলে তিনি নিজের ঘর যে ভেঙে দিয়েছে তার জন্য ঘর বেঁধে দেন।
প্রতিশোধ ও প্রতিহিংসা কখনোই চূড়ান্ত সমাধান হতে পারে না। কেউ কবির ক্ষতির কারণ হলে তারও ক্ষতি করতে হবে, কবি তা বিশ্বাস করেন না। কবি মানুষের প্রতি দায়িত্বশীল এবং ক্ষমাশীল। তিনি মনে করেন ভালোবাসাই মানুষকে আলোর পথ দেখায়। তাই কেউ কবির ঘর ভেঙে দিলেও কবি সেই অনিষ্টকারীর জন্য ঘর তৈরি করতে চেয়েছেন।
উদ্দীপকের ভাবের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য মানবতাবাদী চেতনায়।
'প্রতিদান' কবিতায় মানবতাবাদী চেতনা অত্যন্ত আবেগময় ভাষায় প্রতিফলিত হয়েছে। কবির ঘর যে ভেঙেছে, তিনি তার ঘর বেঁধে দিতে চান; তাঁকে যে পর করে দিতে উদ্যত, তিনি তাকে আপন করতে সচেষ্ট। এমনিভাবে কবির প্রতি সকল অসদাচারীর প্রতি ভালোবাসাপূর্ণ, হৃদয় নিয়ে এগিয়ে এসে মানবতাবোধের মূর্ত প্রতীকরূপে নিজেকে উপস্থাপন করেছেন।.
উদ্দীপকে মানবতার গান গেয়ে যাওয়া বিশ্বখ্যাত মনীষীদের উদাহরণ টেনে আনা হয়েছে। কালিদাস, দান্তে, হোমার, রবীন্দ্রনাথ, বেদব্যাস; খৈয়াম, হাফিজ, সুকান্ত-মিল্টন-শেলী প্রমুখ আন্তরিকতার সঙ্গে মানবতার বাণী বিলিয়ে গিয়েছেন। পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়াই ছিল তাঁদের আরাধনা। একইভাবে 'প্রতিদান' কবিতা পাঠেও আমরা উদ্দীপকে উল্লিখিত মানবতাবাদী মনীষীদের মহামানসের পরিচয় পাই।' শত্রুকে শত্রুতার বিনিময়ে ক্ষমা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাওয়ায় সেই মনোভাব স্পষ্ট।
শাশ্বত মানবতাবোধের চেতনাসমৃদ্ধ বক্তব্য প্রকাশিত হওয়ায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
'প্রতিদান' কবিতায় শাশ্বত মানবতাবোধের চেতনা প্রকাশিত হয়েছে। কবি তাঁর ক্ষতিসাধনে প্রবৃত্ত মানুষকে ক্ষমা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার মানসে ক্রিয়াশীল। তাঁর ঘর যে ভেঙে দিয়েছে, তিনি উলটো তার ঘর বেঁধে দিতে তৎপর। এমনিভাবে সকল শত্রুতার জবাব তিনি মিত্রতার মাধ্যমে দিতে প্রস্তুত।
উদ্দীপকে মানবতাবাদী মনীষীগণের কথা উদ্ধৃত করা হয়েছে মূলত শান্তি প্রতিষ্ঠা ও মানবতার চেতনা বিবৃত করার লক্ষ্যে। কালিদাস, দান্তে, হোমার, রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ, সুকান্ত-মিল্টন-শেলী প্রমুখ মনীষী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দর্শন দিয়ে গেছেন। তাঁরা চেয়েছেন শান্তি ও স্বস্তিময় একটি মানবতাবাদী বিশ্ব। উদ্দীপকের এ বিষয়টি আমরা 'প্রতিদান' কবিতায়ও দেখতে পাই। কবি শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় মিত্র তো বটেই, শত্রুকেও কাছে টেনে নিয়ে এবং তার উপকার করায় সচেষ্ট।
উদ্দীপকে 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' বাক্যাংশগুলোর মর্মবাণীই যেন 'প্রতিদান' কবিতায় ভিন্ন আঙ্গিকে প্রকাশিত হয়েছে। কবি তাঁর শত্রুকেও বুকে টেনে নিতে সদা তৎপর; এমনকি শত্রুতার বিনিময়ে তিনি মিত্রতা ও মানবতার চরম পরাকাষ্ঠা দেখিয়ে তার উপকার করতে উদ্গ্রীব। এসকল বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা যায়।
Related Question
View Allকি
অবিরাম,অনবরত। ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!