উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের্ সঙ্গে অভিন্ন।"- মন্তব্যটি যথার্থ।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালি সংস্কৃতির হাজার বছরের সংগ্রাম, বিজয় ও পূর্বপুরুষদের বীরত্বগাথার ইতিহাস তুলে ধরা হয়েছে। বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার কথা বলা হয়েছে। কবিতায় হাজার বছরের সমগ্র বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস এবং যুদ্ধ করে টিকে থাকা ও বিজয় লাভের গাথা উচ্চারিত হয়েছে। বাঙালি জাতির এমন সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য কবি সংগ্রামী চেতনায় প্রকাশ করেছেন কবিতায়।
উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা ইতিহাসের হাত ধরে এসেছে। শত্রুর কাছে পরাজয় মানেনি বলেই যুগে যুগে কিংবদন্তিদের আগমন ঘটেছে এ বাংলায়।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি ইতিহাস ও ঐতিহ্যকে আশ্রয় করে মানবমুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন। আর মুক্তির পূর্বশর্ত হলো সংগ্রাম, যা আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর ধরে করে এসেছেন। উদ্দীপকেও হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমার কথা এসেছে বাঙালির লড়াকু-প্রতিবাদী মনোভাব বোঝাতে। এই হার না মানা মনোভাবের কারণেই বাংলায় বারবার নূরুলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মানুষেরা জন্মেছেন। তাই বলা যায়, "উদ্দীপকের এদেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।"
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!