উদ্দীপকের কলিমদ্দি দফাদারের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা অত্যন্ত কৌশলী কিশোর। তার এ চরিত্রের সঙ্গে উদ্দীপকের কলিমদ্দি দফাদারের সাদৃশ্য রয়েছে।
শক্তি দিয়েই সবকিছু হয় না। পৃথিবীতে শক্তির চেয়ে বুদ্ধির মূল্য অনেক বেশি। শক্তি দিয়ে যে কাজ করা প্রায় অসম্ভব, বুদ্ধি দিয়ে তা সাধন করা খুব সহজ। বুদ্ধিমত্তার কারণেই মানুষ পৃথিবীর সেরা জীব। যারা বোকা, তারাই শক্তি দিয়ে কাজ সাধনের চেষ্টা করে। লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
উদ্দীপকে কলিমদ্দি দফাদারের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। পাকসেনারা থানায় ঘাঁটি স্থাপন করে। ফলে এলাকার সবাই পালাতে থাকে। তখন কলিমদ্দি দফাদার ভিন্ন পরিকল্পনা করেন। পাক হানাদারদের বুঝতে না দিয়ে তাদের দলের লোক হিসেবে অভিনয় করেন। এমন ভাব করেন যে, মনে হয় তিনি রাজাকারে যোগ দিয়েছেন। প্রকৃতপক্ষে গোপনে তিনি যোগাযোগ রাখেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। একদিন তিনি মিলিটারিদের ভাঙা পুলের সামনে নিয়ে আসেন। পুলে উঠে তিনি পানিতে ঝাঁপ দেন। আর সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধাদের গুলিতে হানাদাররা খতম হয়ে যায়। 'কাকতাড়ুয়া' উপন্যাসেও এমন কৌশল পাওয়া যায় বুধার চরিত্রে। বুধা শ্রমিকদের সঙ্গে বাঙ্কার বানাতে যায়। বাঙ্কার তৈরি করা মানে হানাদারদের শক্তি বেড়ে যাওয়া। বুধা সবার সঙ্গে বাঙ্কার তৈরির কাজ করে। তারপর মুক্তযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিনের কথামতো সে বাঙ্কারের তলায় মাইন পুঁতে আসে। হানাদাররা বাঙ্কারে ঢুকে মাইনে পা দিতেই সব ধ্বংস হয়ে যায়। এভাবে উদ্দীপকের কলিমদ্দি দফাদারের সঙ্গে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মিল লক্ষ করা

সারকথা: 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধ্য অত্যন্ত বুদ্ধিমান চরিত্র। কৌশলে সে। মুক্তিযুদ্ধে অনেক অবদান রাখে। উদ্দীপকের কলিমদ্দি দফাদারও
কৌশলী চরিত্র। তার বুদ্ধির কারণে হানাদাররা ধ্বংস হয়।

494
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews