উদ্দীপকের (৮) যৌগটি একটি ধাতব Na ও একটি অধাতব CI এর সমন্বয়ে গঠিত আয়নিক যৌগ। সকল আয়নিক যৌগ কঠিন অবস্থায় কেলাসাকারে থাকে। সুতরাং NaCl যৌগটি কেলাস গঠন করে।
তাদের কেলাস ল্যাটিসসমূহ ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা সুশৃঙ্খল জ্যামিতিক আকারে এমনভাবে সজ্জিত থাকে যেন একই ধরনের আধান বিশিষ্ট আয়নসমূহ পরস্পর থেকে যত দূরে সম্ভব এবং বিপরীত আধানবিশিষ্ট আয়নসমূহ যত নিকটে সম্ভব অবস্থান করতে পারে।
আয়নিক যৌগে এককভাবে কোন অণুর অস্তিত্ব নেই। তাই NaCl এর কোনো অণু নেই। NaCl দ্বারা সোডিয়াম ক্লোরাইড কেলাসে ও CI আয়নসমূহের অনুপাতকে বুঝায়।
প্রতিটি আয়ন অষ্টতলকীয়ভাবে ছয়টি সমদূরত্বে অবস্থানকারী CI- আয়ন দ্বারা পরিবেষ্টিত। অনুরূপভাবে প্রতিটি Cl- আয়ন অষ্টতলকীয়ভাবে ছয়টি সমদূরত্বে অবস্থানকারী আয়ন দ্বারা পরিবেষ্টিত। অন্যান্য আয়নিক যৌগের গঠন NaCl এর মতো না হলেও এদের গঠন বিশেষ জ্যামিতিক আকৃতির হয়। রাসায়নিক সংকেতে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যার অনুপাত এবং তাদের আয়ন ব্যাসার্ধের অনুপাতের উপরেই কেলাসের আকৃতি নির্ভর করে।

চিত্র: NaCl কেলাস
উল্লেখ্য যে, উদ্দীপকের a, c ও d যৌগত্রয় সমযোজী যৌগ হওয়ায় এরা কেলাস গঠন করে না।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!