চিত্রে ZO রশ্মি অভিলম্ব NON' এর সাথে ∠NOZ' সংকট কোণ তৈরি করে।
ZO আপতিত রশ্মির ক্ষেত্রে দেখা যায় প্রতিসৃত রশ্মি OZ' বিভেদতল ঘেঁষে চলে যায়। এক্ষেত্রে আপতন কোণ ∠ZON' এর জন্য প্রতিসরণ কোণ ∠NOZ' = ৯০° হয়। আমরা জানি, আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° বা বিভেদতল ঘেঁষে চলে গেলে উক্ত আপতন কোণকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। সংকট কোণকে 'Oc দ্বারা প্রকাশ করা হয়। চিত্রানুযায়ী ∠ZON' = c = সংকট কোণ। অতএব, বলা যায় ZO আপতিত রশ্মির জন্য উৎপন্ন আপতন কোণ সংকট কোণ হবে।
আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।
এ অধ্যায় পাঠ শেষে আমরা-
• দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব; • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব; • অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব; • ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব; • চশমার কাজ ব্যাখ্যা করতে পারব; • ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব • আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।