নিচের চিত্রটি লক্ষ কর-

Updated: 8 months ago
উত্তরঃ

আলোকরশ্মি ঘন হতে হালকা মাধ্যমে আপতিত হলে আপতনকোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয় তাকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

বিম্ব যখন চোখের নিকট বিন্দু অর্থাৎ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয় তখনই তা খালি চোখে স্পষ্ট দেখা যায়। কিন্তু যে সমস্ত লেখা বা বন্ধু চোখে পরিষ্কার দেখা যায় না, তা স্পষ্ট ও বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ এই উত্তল লেন্সকে বিবর্ধক কাচ বলে। এই কাচে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

চিত্রে ZO রশ্মি অভিলম্ব NON' এর সাথে ∠NOZ' সংকট কোণ তৈরি করে।

ZO আপতিত রশ্মির ক্ষেত্রে দেখা যায় প্রতিসৃত রশ্মি OZ' বিভেদতল ঘেঁষে চলে যায়। এক্ষেত্রে আপতন কোণ ∠ZON' এর জন্য প্রতিসরণ কোণ ∠NOZ' = ৯০° হয়। আমরা জানি, আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° বা বিভেদতল ঘেঁষে চলে গেলে উক্ত আপতন কোণকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। সংকট কোণকে 'Oc দ্বারা প্রকাশ করা হয়। চিত্রানুযায়ী ∠ZON' = c = সংকট কোণ।
অতএব, বলা যায় ZO আপতিত রশ্মির জন্য উৎপন্ন আপতন কোণ সংকট কোণ হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

আপতিত রশ্মি MO প্রতিফলিত হয়ে একই মাধ্যমে ফিরে আসবে। নিচে যুক্তিসহ এর কারণ বিশ্লেষণ করা হলো-

আমরা জানি, সংকট কোণে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসৃত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়। আবার সংকট কোণের চেয়ে বড় কোণে কোনো রশ্মি আপতিত হলে তার জন্য কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যায় না। চিত্রানুযায়ী MO রশ্মি ZO রশ্মির চেয়ে বড় কোণে আপতিত হয়েছে। এক্ষেত্রে MO রশ্মির জন্য আর কোনো প্রতিসৃত রশ্মি পাওয়া যাবে না।

সেক্ষেত্রে আপতিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়মানুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। সুতরাং MO রশ্মি কর্তৃক সৃষ্ট আপতন কোণ ∠MON' সংকট কোণ ∠ZON' এর চেয়ে বড় হওয়ায় তা আর প্রতিসরিত না হয়ে বিভেদতলে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে পূর্বের মাধ্যমেই ফিরে আসবে। সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি হবে OM'। অর্থাৎ MO রশ্মি বিভেদতলে প্রতিফলিত হয়ে OM' পথে গমন করবে। MO রশ্মির এই OM' পথে গমনকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
48

আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হলে মাধ্যম পরিবর্তনে এর গতিপথের ভিন্নতা দেখা যায়। এটি হলো আলোর প্রতিসরণ। এই অধ্যায়ে আমরা দৈনন্দিন জীবনে সংঘটিত আলোর প্রতিসরণের বিভিন্ন ঘটনা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং এর প্রয়োগ হিসাবে অপটিক্যাল ফাইবারের সাথে পরিচিত হব। এছাড়া ম্যাগনিফাইং গ্লাসের কাজ, মানব চক্ষু ও ক্যামেরার কার্যক্রম তুলনা নিয়ে আলোচনা করব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-

   • দৈনন্দিন জীবনে সংঘটিত প্রতিসরণের ঘটনাগুলো চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারব;
   • পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারব;
   • অপটিক্যাল ফাইবারের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ম্যাগনিফাইং গ্লাসের কাজ ব্যাখ্যা করতে পারব;
   • চশমার কাজ ব্যাখ্যা করতে পারব;
   • ক্যামেরা এবং চোখের কার্যক্রম তুলনা করতে পারব
   • আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যক্রমে আলোর অবদান উপলব্ধি করতে পারব।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews