উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আবদুল হাকিম কী মনোভাব পোষণ করেন? ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকের জাহিদের মতো মানুষের প্রতি কবি আবদুল হাকিম ক্ষুব্ধ মনোভাব পোষণ করেন।

মাতৃভাষা মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকে। মানুষের চিন্তা-চেতনা, সাধনা মাতৃভাষাতেই সহজভাবে সম্পন্ন হয়। কারণ মাতৃভাষা মানুষের সহজাত ভাষা।

উদ্দীপকের জাহিদের আচরণে মাতৃভাষার প্রতি অবজ্ঞা ও অবহেলা প্রকাশ পেয়েছে। কারণ সে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পছন্দ করে না। এদেশে জন্মগ্রহণ করেও সে এদেশের ভাষাকে সম্মান করে না। সে ইংরেজি জানাকে গৌরবের বিষয় মনে করে। জাহিদের এই আচরণের বিষয়টি 'বঙ্গবাণী' কবিতায় প্রতিফলিত বাংলা ভাষাবিদ্বেষী মনোভাবসম্পন্ন মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা দেশি ভাষাকে মূল্য ও মর্যাদা না দিয়ে বিদেশি ভাষাকে বেশি গুরুত্ব দেয়। কবি আবদুল হাকিম এ ধরনের স্বদেশি ভাষাবিদ্বেষী এবং বিদেশি ভাষাপ্রেমিকদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ নেই, দেশি ভাষার বিদ্যা যাদের মন জোগায় না, যারা মাতৃভাষাকে অবহেলা করে, তারা যেন এ দেশ ত্যাগ করে বিদেশে চলে যায়।

333

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস ।

সে সবে কহিল মোতে মনে হাবিলাষ ॥

তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।

নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন ৷

আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ ।

দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ ॥

আরবি ফারসি হিন্দে নাই দুই মত ।

যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত ॥

যেই দেশে যেই বাক্য কহে নরগণ ।

সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন ॥

সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী ।

বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী ॥

মারফত ভেদে যার নাহিক গমন ।

হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ ॥

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী ।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় ।

নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় ॥

মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি ॥

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews