উদ্দীপকের জয়নালের উচ্চারিত আনন্দিত 'জয় বাংলা' ধবনিটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি সামগ্রিক চিত্রপট।'- মন্তব্যাট যথার্থ।
বাঙালিরা প্রতিবাদী। তারা কখনই শত্রুর শাসন-শোষণ, অত্যাচার-নির্যাতন মুখ বুজে সহ্য করেনি। তারা যথাসময়ে অন্যায়ের প্রতিবাদ করেছে। শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিয়ে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা এক এতিম কিশোর। শৈশবে সে বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়ে অসহায় হয়ে পড়লেও ভীরু নয়। মিলিটারির হাত থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়ে সবাই পালিয়ে গেলেও সে যায় না। গ্রামে মিলিটারি ঢুকে বাজারে আগুন দিলে বুধা সেখানে আগুন নিভাতে ছুটে যায়। পাকিস্তানি সেনাদের সহযোগিতা করার জন্য প্রতিশোধ নিতে বুধা আহাদ মুন্সির ঘরবাড়ি পুড়িয়ে দেয়। কানু দয়ালের বাড়িতে রেডিওতে ভাষণ শুে নিজেকে 'জয় বাংলা' বলে পরিচয় দেয়। মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের পরামর্শে মিলিটারি ক্যাম্পে গিয়ে রেকি করে। বুধা কৌশলে বাঙ্কারে মাইন পুঁতে মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দিয়ে আনন্দ প্রকাশ করে নৌকার পাটাতনে পা ছড়িয়ে শুয়ে পড়ে। উপন্যাসের এসব বিষয় উদ্দীপকের জয়নালের মধ্যেও প্রতিফলিত হয়েছে। জয়নালও সাহসী কিশোর। সে পাকিস্তানি সেনাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। মুক্তিযোদ্ধা জলিলের পরামর্শে পাকসেনাদের
আস্তানার কাছে গোপনে মাইন পুঁতে এসেছে এবং যথাসময়ে তা বিস্ফোরিত হলে 'জয় বাংলা' ধ্বনি দিয়ে সে আনন্দ প্রকাশ করেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মধ্যে যে সাহস ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে তা উদ্দীপকের জয়নালের মধ্যেও প্রতিফলিত হয়েছে। তারা উভয়েই পাকিস্তানি হানাদারদের নিশ্চিহ্ন করার জন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে গেরিলা আক্রমণ করেছে এবং সেই আক্রমণে জালোভকরেছে। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ
সারকথা: সাহস, দেশপ্রেম, শত্রুর অন্যায়ের প্রতিশোধ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে গেরিলা মুক্তিযোদ্য হিসেবে মুক্তিযুদ্ধ করার দিক থেকে উদ্দীপকের জয়নাল এবং উপন্যাসের বুধা এক ও অভিন্ন চরিত্র। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যাট যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!