উদ্দীপকের তাসলিমা যে সমাজে বসবাস করে সেই সমাজের মানুষের জীবন-জীবিকা ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকের তাসলিমা যে সমাজে বাস করে সেটি শহুরে সমাজকে নির্দেশ করে। শহুরে সমাজের জীবনজীবিকা অত্যন্ত গতিময় ও বৈচিত্র্যপূর্ণ।

শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহুরে সমাজজীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হওয়ায় এখানকার জীবন-জীবিকা অত্যন্ত গতিশীল ও অগ্রসরমান। শহর সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি। ফলে বাসগৃহজনিত সংকট অতি প্রকট। শহর সমাজে মধ্য ও নিম্ন আয়ের জনগণ বেশি এবং এদের বৃহৎ একটা অংশ বস্তিতে বসবাস করে। বৈচিত্র্যময় অকৃষি পেশা ও জীবনজীবিকা শহুরে সমাজের অন্যতম বৈশিষ্ট্য। শহরাঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের জন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানাতে কাজ করে। শহুরে কারখানাগুলোতে মূলত নারী শ্রমিকের আধিক্য লক্ষ করা যায়।

উদ্দীপকের তাসলিমা একটি বস্তিতে রুম নিয়ে বসবাস করে। জীবিকার্জনের জন্য সে একটি পোশাক কারখানায় কাজ করে, যার মাধ্যমে তার দিন কোনো রকমে চলে যায়। তাসলিমার জীবন ব্যবস্থা উপরে আলোচিত শহুরে সমাজের জীবনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, শহুরে জীবনব্যবস্থা স্বাধীন, সংগ্রামী ও প্রতিযোগিতামূলক।

462

Related Question

View All
উত্তরঃ

সমাজের সংজ্ঞায় সমাজবিজ্ঞানী প্যারেটো বলেন, "সমাজ হলো সেই জনসমষ্টি যারা পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।"

502
উত্তরঃ

একই বংশোদ্ভূত জনসমষ্টিকে কৌম সমাজ বলা হয়। 

কৌম সমাজ গঠিত হয় একই স্থানে বসবাসকারী কতগুলো গোত্র বা কৌম মিলে। কৌমভুক্ত লোকদের আচার-আচরণ, অনুষ্ঠান-প্রতিষ্ঠান, প্রথা, রীতিনীতি, ভাষা একই হয়ে থাকে। অর্থাৎ কৌম সমাজের লোক একে অন্যের সাথে অভিন্ন সূত্রে গাঁথা। এ সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য সাধারণত বয়োজ্যেষ্ঠদের মধ্যে একজন নির্বাচিত হতেন, যিনি সমাজের সার্বিক দিকের নেতৃত্ব দিতেন।

2.1k
উত্তরঃ

জাউদ্দীপকের রহমান গ্রামীণ সমাজে বাস করে। 

সাধারণত গ্রামীণ সমাজ বলতে বোঝায় গ্রামে বসবাসরত জনসমষ্টি দ্বারা গঠিত ও পরিচালিত সমাজ। অর্থাৎ গ্রামের অধিবাসীদের নিয়ে যে সমাজ গড়ে ওঠে তাই গ্রামীণ সমাজ। এদেশের অধিবাসীদের অধিকাংশই (৮০%) গ্রামে বাস করে। তাই এ ভূখণ্ডের বড় একটা অংশ জুড়ে আছে গ্রামীণ সমাজ। গ্রামীণ সমাজে কিছু সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন- গ্রামীণ সমাজব্যবস্থার মধ্যে একটি আন্ত:সম্পর্ক বিদ্যমান। এখানকার মানুষগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক খুবই জোরালো। গ্রামীণ সমাজব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাসের মাত্রাও কম। গ্রামীণ সমাজে মানুষে মানুষে বৈষম্য, অসমতা ও স্তরবিন্যাস প্রকট নয়। শোষণ, বৈষম্য সামান্য থাকলেও তার মধ্যে এক ধরনের সম্প্রীতির উপস্থিতি লক্ষ করা যায়। গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতাও কম।

উদ্দীপকের রহমান যে সমাজে বাস করে সেখানে মানুষের পারস্পরিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ, সামাজিক স্তরবিন্যাসের মাত্রা কম, বাসস্থানের কাছাকাছি কর্মস্থল এবং সামাজিক পরিবর্তনের গতিও খুব কম। রহমানের এই সমাজব্যবস্থা এবং উপরে আলোচিত গ্রামীণ সমাজব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই বলা যায়, উদ্দীপকের রহমান গ্রামীণ সমাজে বাস করে।

314
উত্তরঃ

উদ্দীপকের রহমানদের সমাজে যে সংস্কৃতির পরিচয় পাওয়া যায়, তা হলো গ্রামীণ সমাজের সংস্কৃতি। গ্রামীণ সমাজের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়।

বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐতিহ্যবাহী জীবনধারা এখনও বহমান। কৃষিই তাদের জীবিকার প্রধান উৎস ও পেশা। গ্রামের একটি সাধারণ দৃশ্য হলো মাথাল মাথায়, খালিপায়ে লুঙ্গি পরে কৃষকের মাঠে লাঙল চালানোর দৃশ্য। গ্রামের মানুষের অধিকাংশ লুঙ্গি, পাজামা, পাঞ্জাবি ও ফতুয়া পরিধান এবং গামছা ব্যবহার করে আর মহিলারা শাড়ী 'পরে। অঞ্চলভেদে গ্রামের ঘর-বাড়ির ভিন্নতা থাকলেও সাধারণত বাঁশ, বেত, মাটি ও ছন ঘর তৈরির কাজে ব্যবহৃত হয়। অবস্থাসম্পন্ন পরিবার টিনের ছাউনি দেওয়া ঘরে বসবাস করে। গ্রামের মানুষের প্রধান খাদ্য হলো ভাত, ডাল, শাক-সবজি, মাছ-মাংস প্রভৃতি। গ্রামের মানুষ খুবই অতিথি পরায়ণ। ঘরে অতিথি আসলে গ্রামীণ পরিবারে উৎসবের আমেজ বিরাজ করে। গ্রামবাসী চিত্তবিনোদনের জন্য হাডুডু, ফুটবল, নৌকাবাইচ, কানামাছি ইত্যাদি খেলে সময় কাটায়। এছাড়াও গ্রামীণ সংস্কৃতির অন্যতম দিক হলো কুসংস্কার, গোঁড়ামি, অল্পতেই তুষ্ট থাকা ইত্যাদি।

উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় যে, গ্রামীণ সমাজে সংস্কৃতির যে রূপ পরিলক্ষিত হয় সামান্য ব্যতিক্রম বাদ দিলে তা পুরো বাংলাদেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এমনকি বাংলাদেশের শহরে সংস্কৃতির প্রকৃতি বিনির্মাণেও গ্রামীণ সংস্কৃতি প্রভাব বিস্তার করে।

310
উত্তরঃ

ব্যক্তির ভূমিকা ও কার্যাবলি এবং বস্তুগত উপাদান ও আদর্শের আপেক্ষিক প্রভাবের কারণে সামাজিক পরিবর্তন হচ্ছে। 

সামাজিক পরিবর্তন হচ্ছে এক ধরনের কাঠামোগত পরিবর্তন যা উৎপাদন শক্তি এবং উপাদান সম্পর্কের মধ্যে পরিবর্তন আনে। আবার অনেক সময় বিভিন্ন আর্থ-রাজনৈতিক উপাদানের ঘাত- প্রতিঘাতে কোনো বিশেষ সামাজিক শক্তি সামাজিক পরিবর্তন আনয়ন করে থাকে। এমনিভাবে বাহ্যিক প্রভাব, প্রভাবশালী ব্যক্তিত্ব, ঔপনিবেশিক শাসন, গোষ্ঠীর কোনো সাধারণ ইচ্ছা, ইত্যাদি বিষয়াবলির মাধ্যমে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়।

2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews