উপরিউক্ত পরীক্ষণ সমাপন করে দেখা যায় যে, আমরা সচরাচর যে সমস্ত পানীয় ও ফলের রস পান করে থাকি, সেগুলো অম্লীয় প্রকৃতি-সম্পন্ন। এ ধরনের পানীয় বেশী মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে তা এসিডিটি সৃষ্টি করে। পাকস্থলীতে এসিডিটি বৃদ্ধি পেলে প্রদাহের সৃষ্টি হয়। দুশ্চিন্তা, নিয়মিত খাবার না খাওয়া, এমন কী প্রয়োজন মাফিক ঘুম না হলেও এসিডিটি হতে পারে। তবে উপযুক্ত খাদ্য নির্বাচন করে এসিডিটির হাত থেকে রেহাই পাওয়া যায়। প্রথমত, এসিডিটি সৃষ্টিকারী খাদ্যদ্রব্য ও পানীয়ের অতিরিক্ত পরিমাণ গ্রহণ বর্জন করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন- গাজর, শীম, বীট, ব্রুকলি, মাশরুম, আলু, ফুলকপি খাদ্যতালিকায় আনতে হবে। অন্যদিকে ক্ষারীয়ধর্মী ফলমূল যেমন- পেঁপে, নাসপাতি, তরমুজ, স্ট্রবেরী, পীচ এগুলো এসিডিটি হ্রাসে সাহায্য করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!