নবম শ্রেণির শিক্ষার্থীরা 'নিজেরা করো' পরীক্ষণের অধীনে কতিপয় পানীয় জল ও ফলের রসে, অম্লত্ব ও ক্ষারত্ব সনাক্তকরণের অভিপ্রায়ে নানারকম কোমল পানীয় (কোক, পেপসি, স্প্রাইট, সেভেন আপ, ফান্টা ইত্যাদি) ও ফলের জুস (আম, লিচু, কমলা, লেমন) সংগ্রহ করল। পরীক্ষণের জন্যে তারা প্রয়োজনীয় উপকরণ হিসেবে বিকার, লিটমাস কাগজ সংগ্রহ ও ফুলের জলীয় নির্যাস তৈরি করল।

Updated: 11 months ago
উত্তরঃ

ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।

উত্তরঃ

NaOH, KOH ও NH4OH ক্ষারসমূহ জলীয় দ্রবণে নিম্নোক্তভাবে বিয়োজিত হয়-

উত্তরঃ

একটি বিকারে একে একে 10 থেকে 15 মিলিলিটার পানীয় নেয়া হয়। এতে পর্যায়ক্রমে লাল ও নীল লিটমাস ডুবিয়ে পরিবর্তনের ধরন লিপিবদ্ধ করা হয়। উল্লেখিত কোমল পানীয় ও ফলের রসের ক্ষেত্রে দেখা যায় প্রতিটি ক্ষেত্রে নীল লিটমাসের কাগজের বর্ণ পরিবর্তিত হয়ে লাল হয়ে গেল (নীল লাল)। লাল লিটমাসকে কোমল পানীয় বা ফলের রসে ডুবালে কোন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় না।
এবার প্রতিটি পানীয় ও ফলের রসে তৈরীকৃত ফুলের নির্যাস একে একে যোগ করে দেখা যায় যে, এসব ক্ষেত্রে অম্লীয় বর্ণ প্রদর্শিত হয়।

উত্তরঃ

উপরিউক্ত পরীক্ষণ সমাপন করে দেখা যায় যে, আমরা সচরাচর যে সমস্ত পানীয় ও ফলের রস পান করে থাকি, সেগুলো অম্লীয় প্রকৃতি-সম্পন্ন। এ ধরনের পানীয় বেশী মাত্রায় পান করলে বা খালি পেটে পান করলে তা এসিডিটি সৃষ্টি করে। পাকস্থলীতে এসিডিটি বৃদ্ধি পেলে প্রদাহের সৃষ্টি হয়। দুশ্চিন্তা, নিয়মিত খাবার না খাওয়া, এমন কী প্রয়োজন মাফিক ঘুম না হলেও এসিডিটি হতে পারে। তবে উপযুক্ত খাদ্য নির্বাচন করে এসিডিটির হাত থেকে রেহাই পাওয়া যায়। প্রথমত, এসিডিটি সৃষ্টিকারী খাদ্যদ্রব্য ও পানীয়ের অতিরিক্ত পরিমাণ গ্রহণ বর্জন করতে হবে। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন- গাজর, শীম, বীট, ব্রুকলি, মাশরুম, আলু, ফুলকপি খাদ্যতালিকায় আনতে হবে। অন্যদিকে ক্ষারীয়ধর্মী ফলমূল যেমন- পেঁপে, নাসপাতি, তরমুজ, স্ট্রবেরী, পীচ এগুলো এসিডিটি হ্রাসে সাহায্য করে।

134

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।

Related Question

View All
উত্তরঃ

ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না।

ভিনেগার মূলত অ্যাসেটিক অ্যাসিডের (\(\text{CH}_3\text{COOH}\)) একটি জলীয় দ্রবণ। যখন অ্যাসেটিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়, তখন এটি আংশিকভাবে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন (\(\text{H}^+\)) এবং অ্যাসিটেট আয়ন (\(\text{CH}_3\text{COO}^-\)) উৎপন্ন করে। যেহেতু এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না এবং তুলনামূলকভাবে কম \(\text{H}^+\) আয়ন তৈরি করে, তাই এটিকে দুর্বল অ্যাসিড হিসেবে গণ্য করা হয়।

Satt AI
Satt AI
5 days ago
2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews