উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার প্রকৃতির বর্ণনা সাদৃশ্যপূর্ণ। 

পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতাই আজ বিলীন হয়ে গেছে। কিন্তু প্রকৃতি তার বিচিত্র বিবর্তনের মধ্যেও রূপ, রস, গন্ধ নিয়ে অম্লান। প্রকৃতির এ বহমানতা চিরকালীন।

উদ্দীপকে অবিনশ্বর প্রকৃতির কথা বলা হয়েছে। প্রকৃতি চিরকালই নতুন, অভিনব। মানুষের গড়া সভ্যতা হারিয়ে গেলেও প্রকৃতি টিকে থাকে। বিখ্যাত কথাশিল্পীরা তাঁদের লেখায় প্রকৃতিকে যে অমর-অক্ষয়ভাবে উপস্থাপন করেন তা নিছক কল্পনা নয়। কারণ প্রকৃতি চিরকালই শাশ্বত, অম্লান, অক্ষয়। 'সেইদিন এই মাঠ' কবিতায় বর্ণিত হয়েছে- যুগ-যুগান্তর ধরে চলে আসা-যাওয়ার খেলা, প্রকৃতির স্নেহধন্য মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা চির ভাষর করে রাখে প্রকৃতি। প্রকৃতি নিজে অক্ষয় ও অমলিন বলেই তা সম্ভব হয়। প্রকৃতির সঙ্গে মানুষ মিশে গিয়ে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নেরও মৃত্যু নেই। মানুষ চলে যায় কিন্তু তার স্বপ্ন বেঁচে থাকে। তাই উদ্দীপকের জানা প্রকৃতি ও কবিতার জানা প্রকৃতি পরস্পর সাদৃশ্যপূর্ণ।

850

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি -

এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন -

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চলে যাব বলে

চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে ?

লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

চারিদিকে শান্ত বাতি – ভিজে গন্ধ – মৃদু কলরব;

খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে;

পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;

এশিরিয়া ধুলো আজ – বেবিলন ছাই হয়ে আছে।
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews