উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রো 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত।
জাতিকে ঐক্যবদ্ধ করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রত্যেক জাতির ভাগ্যেই দুর্যোগ-বিপর্যয় থাকে। তা কাটিয়ে উঠতে প্রয়োজন যোগ্য নেতৃত্বের। নেতৃত্বশূন্য জাতি নানা হতাশায় নিমজ্জিত হতে পারে। সেই সময় জাতিকে সঠিক পথনির্দেশনা দিতে সাহসী ও তেজোদীপ্তরা এগিয়ে আসেন।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের ঘটনাটি বর্ণিত হয়েছে। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন। তাঁর নেতৃত্বেই সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাঁর দীপ্ত চেতনাতেই বাঙালি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রোও তেমনই কিউবার জনগণের অবিসংবাদিত নেতা এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী প্রবাদপুরুষ। এ দিক থেকে ফিদেল ক্যাস্ট্রোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত বলা যায়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!