কবি অনাগত শিশুদের আগামী দিনের কবি বলেছেন।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বর্ণিত 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' বলতে কবি ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণদানের বিকেলকে বুঝিয়েছেন।
১৯৭১ সালের ৭ই মার্চ বিকেলে লাখ লাখ মানুষ অপেক্ষা করছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার জন্য। সেই বিকেলেই তিনি সেই জনতার মঞ্চে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন- "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই বিকেলেই বাঙালি জাতি মুক্তির দিকনির্দেশনা পেয়েছিল এবং স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। তাই কবি সেই বিকেলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে 'শ্রেষ্ঠ বিকেলের গল্প' বলে আখ্যায়িত করেছেন।
উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রো 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত।
জাতিকে ঐক্যবদ্ধ করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রত্যেক জাতির ভাগ্যেই দুর্যোগ-বিপর্যয় থাকে। তা কাটিয়ে উঠতে প্রয়োজন যোগ্য নেতৃত্বের। নেতৃত্বশূন্য জাতি নানা হতাশায় নিমজ্জিত হতে পারে। সেই সময় জাতিকে সঠিক পথনির্দেশনা দিতে সাহসী ও তেজোদীপ্তরা এগিয়ে আসেন।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের ঘটনাটি বর্ণিত হয়েছে। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন। তাঁর নেতৃত্বেই সর্বস্তরের বাঙালি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে এবং বুকের রক্ত ঢেলে দিয়েছে। তাঁর দীপ্ত চেতনাতেই বাঙালি স্বাধীন জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উদ্দীপকের ফিদেল ক্যাস্ট্রোও তেমনই কিউবার জনগণের অবিসংবাদিত নেতা এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী প্রবাদপুরুষ। এ দিক থেকে ফিদেল ক্যাস্ট্রোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত বলা যায়।
"উদ্দীপকে ফুটে ওঠা দিকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় উল্লিখিত 'কবির বিরুদ্ধে কবি... মার্চের বিরুদ্ধে মার্চ'-এর মনোভাব প্রকাশ করেনি।"- মন্তব্যটি যথার্থ।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুগে যুগে বহু যোগ্য নেতার আবির্ভাব ঘটেছে। সাহসী পদক্ষেপে, সুদৃঢ় চেতনায় তাঁরা স্বজাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। সাধারণের অধিকার প্রতিষ্ঠায় তাঁরা অসীম ত্যাগ স্বীকার করেছেন।
উদ্দীপকে শুধু কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রোর স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে। অন্যদিকে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক মহাকাব্যিক ভাষণের ঘটনা, সেদিনকার ঘটনাস্থল রেসকোর্স ময়দানের গণজোয়ার, ভাষণমঞ্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক, মানুষের অবেগ-উল্লাস ইত্যাদি বিষয় ফুটে উঠেছে। অন্যদিকে এই কবিতায় কবি যে বিরুদ্ধ চেতনার কথা বলেছেন তা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। কারণ কবি দেখেন যে, সেদিনের শত্রুরা আজও তৎপর। তারা রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণীর বিরুদ্ধে কথা বলে, সেদিনের সেই মঞ্চের স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় অনেক বিষয়ের সমাবেশ ঘটেছে। যেমন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, ভাষণের মঞ্চ, ঘটনাস্থল, গণজোয়ার, বজ্রকণ্ঠ ভাষণে উত্তাল জনসমুদ্র, স্বাধীনতা সংগ্রামের ডাক, মানুষের আবেগের বহিঃপ্রকাশ, শত বছরের বাঙালির সংগ্রাম, সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যথাযোগ্য নেতৃত্ব এবং এসবের বিরুদ্ধাচরণকারী বৈরী শক্তির প্রভাব। এসব বিষয় উদ্দীপকে নেই। উদ্দীপকে শুধু ফিদেল ক্যাস্ট্রোর আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে। তাই মন্তব্যটি যথার্থ বলা যায়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!