"উদ্দীপকের মতি মিয়ার দল চামার কুলপতির সার্থক প্রতিনিধি”- মন্তব্যটি যথার্থ।
পৃথিবীর সভ্যতার প্রকৃত কারিগররা নানাভাবে অবহেলিত। তাদের কর্মদক্ষতায় জগৎ-সংসার সচল থাকলেও সমাজে তাদের মর্যাদা নেই। অথচ তারাই তাদের ব্যবহারিক জ্ঞান দ্বারা অনেক বড় বড় সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে সিদ্ধহস্ত।
উদ্দীপকে খরস্রোতা নদী ফুলে-ফেঁপে ওঠার এবং জোয়ারে নির্ঘাত বাঁধ ভেঙে মানুষ, গরু, ফসল সব ভাসিয়ে নেওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। সেখানে এই সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বাজেট আসার কথা বলেছেন। কিন্তু ঐ গ্রামের মতি মিয়ার দল চেয়ারম্যানের কথায় ভরসা করে অপেক্ষা করেনি। তারা কোদাল চালিয়ে বাঁধকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এই বিষয়টি 'জুতা-আবিষ্কার' কবিতার চামার কুলপতির রাজার পায়ে ধুলা লাগার তাৎক্ষণিক প্রতিকারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি তার বাস্তব জ্ঞানের মাধ্যমে চামড়া দিয়ে রাজার পায়ের মাপে জুতা তৈরি করে রাজার পা ধুলামুক্ত রাখার ব্যবস্থা করেছেন।
'জুতা-আবিষ্কার' কবিতায় রাজাকে ধুলা থেকে বাঁচাতে গিয়ে রাজ্যের জ্ঞানী-গুণী, মন্ত্রী, পাত্র-মিত্ররা আরও নানা সমস্যা সৃষ্টি করেন। তারা কেউ এর উপযুক্ত সমাধান দিতে পারেননি। উদ্দীপকেও চেয়ারম্যান নদীর বাঁধ রক্ষার সমাধান দিতে পারেননি। কিন্তু মতি মিয়ার দল তা করেছে। কবিতায় চামার কুলপতিও রাজার পায়ে ধুলা লাগার মতো সমস্যার সমাধান করেছেন সহজেই। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!