উদ্দীপকের মি. আলমের গৃহীত পদক্ষেপগুলো মূলধন বাজেটিং প্রক্রিয়ার অন্তর্গত, যা ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট
মূলধন বাজেটিং একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর।
উদ্দীপকে জনাব আলম একজন বিনিয়োগকারী। তিনি সুশিক্ষিত ও সফল। বিনিয়োগ সিদ্ধান্ত নিতে তিনি নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেন। এছাড়া পরিকল্পনা প্রণয়নে তিনি ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ বিচার-বিশ্লেষণ করেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আবার পণ্যের বাজার চাহিদা সম্পর্কে বিচার-বিশ্লেষণ করে একাধিক পণ্য বাজারে ছাড়েন।
জনাব আলম ব্যবসায়ের ঝুঁকি মোকাবেলায় মূলধন বাজেটিং প্রয়োগ করেছেন। কারণ দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত, পণ্য বৈচিত্রায়ন ইত্যাদি বিষয়গুলো মূলধন বাজেটিং-এর অন্তর্ভুক্ত। আর মূলধন বাজেটিং প্রক্রিয়া ঝুঁকি মোকাবেলায় যথেষ্ট।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!