উদ্দীপকের মূলভাবটি বিশ্লেষণ কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকে বলা হয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ বাংলা বারো মাসের মধ্যে দুটি মাসের নাম। ঋতু পরিক্রমায় এ দু'মাস গ্রীষ্মকাল। এ সময় আকাশে কালো মেঘ জমে এবং কালবৈশাখী ঝড়বৃষ্টি হয়, কিন্তু কালবৈশাখী ঝড় সবসময় হয় না। প্রকৃতপক্ষে এসব অনুমান আরোহাত্মক এবং অবরোহাত্মক হলেও উভয়ে যুক্তিপদ্ধতির দুটি ভিন্ন চিত্র মাত্র। ঋতু পরিক্রমায় বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে, ঝড়বৃষ্টি হওয়ার অনুমান কিংবা ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির অনুমান আরোহাত্মক ও অবরোহাত্মক হলেও অবরোহ ও আরোহ পরস্পরবিরোধী নয়। এমনকি দুটি ভিন্ন স্বভাবের অনুমানবিধিও নয়। তবে অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না। আবার আরোহ অনুমানের সিদ্ধান্ত সব ক্ষেত্রেই আশ্রয়বাক্য থেকে অধিক হয়ে থাকে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে, অর্থাৎ অনুমান যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। অনুমানের মাধ্যমে আমরা যেকোনো অজানা রহস্যের দ্বার উন্মোচন করতে পারি। তবে সেক্ষেত্রে অনুমানের নিয়মগুলো যথাযথ পদ্ধতিতে অনুসরণ করতে হবে। সাধারণভাবে অনুমান করলে তা থেকে বাস্তব সত্যে উপনীত হওয়া যায় না। তাই সঠিক সত্যের অনুসন্ধান করতে হলে অনুমানের যথাযথ নিয়ম প্রক্রিয়া অনুসরণ করে অগ্রসর হতে হবে। বস্তুত যুক্তিবিদ্যার অনুমানের ভিত্তিতেই মানবজীবন উন্নত করার জ্ঞান লাভ করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
178
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

অমাধ্যম অনুমান হলো যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি অনুমিত হয় বা নিঃসৃত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
299
উত্তরঃ

মাধ্যম অনুমান হলো পরোক্ষ অনুমান। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় বা অনুমিত হয় তাকে 'মাধ্যম অনুমান' বলে। মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থাকা বাধ্যতামূলক। কারণ মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না। যেমন-

A – সকল মানুষ হয় মরণশীল। 

A – রহিম হয় একজন মানুষ। 

A - রহিম হয় মরণশীল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
305
উত্তরঃ

উদ্দীপকে মিজান সাহেবের বক্তব্য আরোহ অনুমানমূলক। আরোহ অনুমান অনুযায়ী অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। যেমন-

মতিন হয় দানশীল ব্যক্তি এবং ধনী।

 মজিদ হয় দানশীল ব্যক্তি এবং ধনী।

 মাখন হয় দানশীল ব্যক্তি এবং ধনী।

 সকল ধনী ব্যক্তি দানশীল।

মিজান সাহেব বাস্তবে কিছু মানুষকে দেখেছে যে তারা ধনী এবং দানশীল। সুতরাং তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে সকল ধনী ব্যক্তি হয় দানশীল। এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যগুলোর চেয়ে বেশি ব্যাপক হয়েছে। আরোহ অনুমানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কিছু লোক এর দানশীল ও ধনীর দৃষ্টান্ত উল্লেখ করে সিদ্ধান্তটি প্রমাণ করা যথেষ্ট নয়। এ কারণে আরোহ অনুমান এর সিদ্ধান্ত সব সময় সম্ভাব্য হয়।

সুতরাং উদ্দীপকে মিজান সাহেবের বক্তব্যটি একটি আরোহ অনুমান। যার সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। কারণ আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত বা অনুমিত হয় না, সিদ্ধান্তে আশ্রয়বাক্য থেকে নতুন তথ্য প্রকাশ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
270
উত্তরঃ

উদ্দীপকে যে যুক্তিটি দেওয়া আছে তা হলো-

সকল জ্ঞানী হয় ধনী।

সকল কবি হয় ধনী।

সকল কবি হয় জ্ঞানী।

এই যুক্তিটি একটি অবরোহমূলক যুক্তি। এই দৃষ্টান্তে আশ্রয়বাক্য রয়েছে দুটি। আর আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাই এটি অবরোহ অনুমান। যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে 'অবরোহ অনুমান' বলে। এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমান ব্যাপক হতে হবে। উপরোক্ত অনুমানে সমান ব্যাপক সিদ্ধান্ত হয়েছে। উদ্দীপকের উক্ত যুক্তিটি বৈধ। কারণ আশ্রয়বাক্য হতে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তবে যুক্তির আশ্রয় বাক্যগুলোর সত্যতা থেকে সিদ্ধান্তের সত্যতা যদি যাচাই করতে যাই তবে তা মিথ্যা। কারণ 'সকল জ্ঞানী হয় ধনী' আশ্রয়বাক্যটি বস্তুগত মিথ্যা এবং 'সকল কবি হয় ধনী' আশ্রয়বাক্যটি বস্তুগতভাবে মিথ্যা। সকল জ্ঞানী ধনী • নাও হতে পারে, আবার, সকল কবি ধনী নয়। তাই উভয় আশ্রয়বাক্য বস্তুগতভাবে মিথ্যা। সুতরাং সিদ্ধান্তে তথ্য 'সকল কবি হয় জ্ঞানী' বস্তুগতভাবে মিথ্যা। আশ্রয়বাক্য বস্তুগত মিথ্যা হলে সিদ্ধান্ত বস্তুগতভাবে মিথ্যা।

উদ্দীপকের যুক্তিটির আশ্রয়বাক্য, সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য মিথ্যার উপর যুক্তির বৈধতা-অবৈধতা নির্ভর করে না। তাই এখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বস্তুগতভাবে মিথ্যা হলেও যুক্তিটি বৈধ। কারণ আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হলে যুক্তিটি বৈধ হয়। আর উক্ত যুক্তির আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। সুতরাং, যুক্তিটি বৈধ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
254
উত্তরঃ

যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় সেটিই হলো 'মাধ্যম অনুমান'।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
307
উত্তরঃ

যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত সমব্যাপক হয় সেটিই হলো 'অবরোহ অনুমান'। যেমন-

সকল মানুষ হয় মরণশীল।
রহিম হয় একজন মানুষ।
রহিম হয় মরণশীল।

উপরের দৃষ্টান্তে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
370
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews