উদ্দীপকে আলোচিত যৌগটি হলো এসিড। কেননা এসিডসমূহ পানিতে হাইড্রোজেন আয়ন (H') তৈরি করে এবং জলীয় দ্রবণে নীল লিটমাসকে লাল করে। প্রাত্যহিক জীবনে এসব এসিডের ব্যবহার নিচে দেওয়া হলো-
বিভিন্ন ফলে বিদ্যমান ভিটামিন সি বা এসকরবিক এসিড দেহের ক্ষত সারাতে সহায়তা করে। দই বা বোরহানিতে থাকে ল্যাকটিক এসিড যা হজমে সহায়তা করে। পাউরুটি, কেক, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় বেকিং সোডা যা পাকস্থলির এসিডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। টয়লেটের জীবাণু পরিষ্কার করতে যেসব উপাদান ব্যবহৃত হয় তা মূলত এসিড। লোডশেডিং এর হাত থেকে রক্ষা পাবার জন্য ব্যবহৃত আইপিএস চালানোর অন্যতম উপাদানও এসিড। দৈনন্দিন কাজে ব্যবহার্য গাড়িতে যে ব্যাটারি ব্যবহৃত হয় তাতে এসিড থাকে। কৃষিতে ব্যবহার্য বিভিন্ন রাসায়নিক সারের মূল উপাদান হিসেবে বিভিন্ন এসিড থাকে। মানবদেহের অন্যতম কাজ পরিপাক নিয়ন্ত্রিত হয় হাইড্রোক্লোরিক এসিড দ্বারা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!