M' যৌগটি পানিতে (H+) তৈরি করে। যৌগটির জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। যৌগটির জলীয় দ্রবণে PH এর মান 7 এর কম।

Updated: 11 months ago
উত্তরঃ

ক ফেনলফথ্যালিন ক্ষারকের সংস্পর্শে গোলাপী বর্ণ ধারণ করে।

উত্তরঃ

অক্সালিক এসিড একটি জৈব এসিড যা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। দুর্বল এসিডের যতগুলো অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না অর্থাৎ পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। তাই অক্সালিক এসিডকে দুর্বল এসিড বলে।

উত্তরঃ

উদ্দীপকে আলোচিত যৌগটি হলো এসিড। কেননা এসিডসমূহ পানিতে হাইড্রোজেন আয়ন (H') তৈরি করে এবং জলীয় দ্রবণে নীল লিটমাসকে লাল করে। প্রাত্যহিক জীবনে এসব এসিডের ব্যবহার নিচে দেওয়া হলো-

বিভিন্ন ফলে বিদ্যমান ভিটামিন সি বা এসকরবিক এসিড দেহের ক্ষত সারাতে সহায়তা করে। দই বা বোরহানিতে থাকে ল্যাকটিক এসিড যা হজমে সহায়তা করে। পাউরুটি, কেক, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয় বেকিং সোডা যা পাকস্থলির এসিডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। টয়লেটের জীবাণু পরিষ্কার করতে যেসব উপাদান ব্যবহৃত হয় তা মূলত এসিড। লোডশেডিং এর হাত থেকে রক্ষা পাবার জন্য ব্যবহৃত আইপিএস চালানোর অন্যতম উপাদানও এসিড। দৈনন্দিন কাজে ব্যবহার্য গাড়িতে যে ব্যাটারি ব্যবহৃত হয় তাতে এসিড থাকে। কৃষিতে ব্যবহার্য বিভিন্ন রাসায়নিক সারের মূল উপাদান হিসেবে বিভিন্ন এসিড থাকে। মানবদেহের অন্যতম কাজ পরিপাক নিয়ন্ত্রিত হয় হাইড্রোক্লোরিক এসিড দ্বারা।

উত্তরঃ

উদ্দীপকের 'M' যৌগটি হলো এসিড। এসিডের অপব্যবহার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা মানবজীবনের জন্য ক্ষতিকর এবং হুমকিস্বরূপ। তাই এর প্রতিকার অনস্বীকার্য।
এসিডের সহজপ্রাপ্যতা রোধ করতে হবে, যেন কোনো সন্ত্রাসী ইচ্ছে করলেই সংগ্রহ করতে না পারে। এক্ষেত্রে এসিড ব্যবহারকারীদের অধিক সচেতন করতে হবে। এসিড সন্ত্রাসের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত

করতে হবে। সর্বস্তরে শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার পাঠ্যক্রমে এসিড নিক্ষেপকে একটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসিডের ভয়াবহতা শ্রেণিকক্ষে আলোচনা করতে হবে। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সকলকে অনুধাবন করতে হবে "এসিড সন্ত্রাস একটি নিকৃষ্টতম অপরাধ"। কোনো ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার হলে তাৎক্ষণিক আক্রান্ত স্থানে যথাসম্ভব পানি ঢালতে হবে, যেন এসিডটি লঘু থেকে লঘুতর হয়ে যায়। ফলে কম ক্ষতিসাধন হবে।
এক কথায় আমরা শ্রেণিকক্ষ থেকে শুরু করে সর্বত্র এসিড অপব্যবহারের ভয়াবহতা সম্পর্কিত জনমত গড়ে তুলে তা রোধ করতে পারি।

165

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।

Related Question

View All
উত্তরঃ

ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না।

ভিনেগার মূলত অ্যাসেটিক অ্যাসিডের (\(\text{CH}_3\text{COOH}\)) একটি জলীয় দ্রবণ। যখন অ্যাসেটিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়, তখন এটি আংশিকভাবে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন (\(\text{H}^+\)) এবং অ্যাসিটেট আয়ন (\(\text{CH}_3\text{COO}^-\)) উৎপন্ন করে। যেহেতু এটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না এবং তুলনামূলকভাবে কম \(\text{H}^+\) আয়ন তৈরি করে, তাই এটিকে দুর্বল অ্যাসিড হিসেবে গণ্য করা হয়।

Satt AI
Satt AI
5 days ago
2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews