উদ্দীপকে অরুণ বাবু চরিত্রের মধ্য দিয়ে মগধ রাজ্যের বিখ্যাত রাজা বিম্বিসারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
বিম্বিসার পনের বছর বয়সে রাজা হন। রাজা হয়ে তিনি রাজা ব্রহ্মদত্তকে পরাজিত করে অঙ্গরাজ্য দখল করে নেন। তারপর থেকে মগধ রাজ্যের ভিত্তি সুদৃঢ় হয়। যুদ্ধবিদ্যায় তাঁর সৈন্যবাহিনী খুব পারদর্শী ছিল।
তিনি অত্যন্ত প্রতাপশালী রাজা ছিলেন। যুদ্ধে তিনি হাতি ব্যবহার করতেন বিধায় সহজেই যুদ্ধ জয়লাভ করতেন। তিনি কৌশল, বৈশালী, গান্ধার, অবন্তী প্রভৃতি রাজ্যের সাথে মৈত্রী সম্পর্ক স্থাপন করেন। তিনি সুশাসক ছিলেন। তিনি ন্যায়ের সাথে রাজ্য শাসন করতেন, সর্বদা প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বুদ্ধের উপাসক হওয়ার পর থেকে তিনি নানাভাবে বৌদ্ধধর্মের প্রচারে ও প্রসারে সহযোগিতা করেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকে অরুণ বাবুর চরিত্রের মধ্য দিয়ে রাজা বিম্বিসারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
Related Question
View Allবিম্বিসার ছিলেন রাজা মহাপদ্মের পুত্র এবং মগধ রাজ্যের বিখ্যাত রাজা।
জীবক ছিলেন তৎকালীন ভারতবর্ষের একজন খ্যাতিমান চিকিৎসক। রাজা বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক।
বিম্বিসার ছিলেন মগধ রাজ্যের বিখ্যাত রাজা এবং হর্ষঙ্ক বংশের খ্যাতিমান নৃপতি। তাঁর নামের সাথে 'শেনিয়' বা 'শ্রেণিক' বিশ্লেষণ যুক্ত হয়ে তিনি 'মগধরাজ শ্রেণিক বিম্বিসার' নামে খ্যাত ছিলেন। এটি ছিল তার বংশের উপাধিবিশেষ। বিম্বিসারের রাজত্বকাল থেকেই মগধের অগ্রগতি শুরু হয়।
বুদ্ধের সময়কালে প্রাচীন ভারতবর্ষ ছোট ছোট ষোলোটি রাজ্যে বিভক্ত ছিল। রাজ্যের রাজারা ছিরেন অনেক ক্ষমতাধর। তবে গৌতম বুদ্ধের সাথে তাঁদের সুসম্পর্ক ছিল। অনেক রাজা যুদ্ধের বাণ ও উপদেশ গ্রহণ করে রাজ্যে প্রাণী হত্যা নিষিদ্ধ করেছিলেন। এমনকি যজ্ঞের নামেও পশুহত্যা নিষিদ্ধ করেছিলেন। অর্থাৎ জীব ও জনকল্যাণে বুদ্ধ রাজাদের উপদেশ দিতেন।
রাজা বিম্বিসার সুশাসক ছিলেন। তিনি ন্যায় ও ধর্মের সঙ্গে রাজ্য শাসন করতেন। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। সব সময় প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। এছাড়াও তিনি ছিলেন শান্তিপ্রিয় ও উত্তম সংগঠক। প্রতাপশালী হলেও পার্শ্ববর্তী রাজ্যের সাথে সুসম্পর্ক রাখতেন।
রাজা বিম্বিসারের সময়কালে তাঁর রাজ্যে বৌদ্ধধর্ম ও জৈনধর্ম সমসাময়িককালে বিকাশ লাভ করেছিল। মহাবীর জৈন, গৌতম বুদ্ধ ও রাজা বিম্বিসার প্রায় সমকালীন ব্যক্তিত্ব। রাজা বিম্বিসার বৌদ্ধধর্ম গ্রহণ করলেও জৈনধর্মসহ সে সময়ে প্রচলিত অন্যান্য ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!