বিম্বিসার ছিলেন রাজা মহাপদ্মের পুত্র এবং মগধ রাজ্যের বিখ্যাত রাজা।
Related Question
View Allজীবক ছিলেন তৎকালীন ভারতবর্ষের একজন খ্যাতিমান চিকিৎসক। রাজা বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জীবক।
বিম্বিসার ছিলেন মগধ রাজ্যের বিখ্যাত রাজা এবং হর্ষঙ্ক বংশের খ্যাতিমান নৃপতি। তাঁর নামের সাথে 'শেনিয়' বা 'শ্রেণিক' বিশ্লেষণ যুক্ত হয়ে তিনি 'মগধরাজ শ্রেণিক বিম্বিসার' নামে খ্যাত ছিলেন। এটি ছিল তার বংশের উপাধিবিশেষ। বিম্বিসারের রাজত্বকাল থেকেই মগধের অগ্রগতি শুরু হয়।
বুদ্ধের সময়কালে প্রাচীন ভারতবর্ষ ছোট ছোট ষোলোটি রাজ্যে বিভক্ত ছিল। রাজ্যের রাজারা ছিরেন অনেক ক্ষমতাধর। তবে গৌতম বুদ্ধের সাথে তাঁদের সুসম্পর্ক ছিল। অনেক রাজা যুদ্ধের বাণ ও উপদেশ গ্রহণ করে রাজ্যে প্রাণী হত্যা নিষিদ্ধ করেছিলেন। এমনকি যজ্ঞের নামেও পশুহত্যা নিষিদ্ধ করেছিলেন। অর্থাৎ জীব ও জনকল্যাণে বুদ্ধ রাজাদের উপদেশ দিতেন।
রাজা বিম্বিসার সুশাসক ছিলেন। তিনি ন্যায় ও ধর্মের সঙ্গে রাজ্য শাসন করতেন। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। সব সময় প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। এছাড়াও তিনি ছিলেন শান্তিপ্রিয় ও উত্তম সংগঠক। প্রতাপশালী হলেও পার্শ্ববর্তী রাজ্যের সাথে সুসম্পর্ক রাখতেন।
রাজা বিম্বিসারের সময়কালে তাঁর রাজ্যে বৌদ্ধধর্ম ও জৈনধর্ম সমসাময়িককালে বিকাশ লাভ করেছিল। মহাবীর জৈন, গৌতম বুদ্ধ ও রাজা বিম্বিসার প্রায় সমকালীন ব্যক্তিত্ব। রাজা বিম্বিসার বৌদ্ধধর্ম গ্রহণ করলেও জৈনধর্মসহ সে সময়ে প্রচলিত অন্যান্য ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন।
বুদ্ধত্ব লাভের পর বিম্বিসার বুদ্ধের দর্শন পেলে তিনি তাঁর কাছে ধর্মের বাণী শোনার প্রার্থনা করেন। তখন ভগবান বুদ্ধ রাজাকে দান, শীল ও স্বর্গ সম্বন্ধে সরলভাবে উপদেশ দেন। তারপর চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে উপদেশ দেন এবং রাজা বুদ্ধের গৃহী শিষ্য হন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!