উদ্দীপকের সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার সাদৃশ্য বর্ণনা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকটি প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা এবং প্রকৃতির চিরন্তন বহমানতার বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

প্রকৃতি তার রূপ-রস-গন্ধ নিয়ে চির প্রবহমান। প্রকৃতির সৌন্দর্য চিরন্তন এবং আপন গতিতে গতিময়। এর বিচিত্র গন্ধ, সৌন্দর্যের আস্বাদ, মৃদুমন্দ কোলাহলের মায়াবী আবেশ কখনো ম্লান হওয়ার নয়। প্রকৃতির সৌন্দর্য চিরকালীন, চির নতুন।

উদ্দীপকের কবিতাংশে প্রকৃতির মায়াময় শোভা বর্ণনা করা হয়েছে। বিস্তৃত বনবনানীর অপরূপ সৌন্দর্য, ফুলের সুবাস, আলো-ছায়ার খেলা দেখে কবির মনে হয় এ যেন কোনো পরির দেশ। এই অনাবিল সৌন্দর্যের দিকটি 'সেইদিন এই মাঠ' কবিতার প্রাকৃতিক সৌন্দর্য ও প্রকৃতির চির প্রবহমানতার মধ্যে প্রকাশ পেয়েছে। কবিতায় কবি অবিনশ্বর প্রকৃতির চিরকালীন রূপটি আমাদের সামনে তুলে ধরেছেন মাঠের চঞ্চলতা, চালতাফুলের সৌন্দর্য, লক্ষ্মীপেঁচার কণ্ঠের মঙ্গলবার্তা, খেয়ানৌকার চলাচল ইত্যাদি বিষয়ের বর্ণনার মাধ্যমে। আলোচ্য কবিতায় বর্ণিত প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্য ও বহমানতার সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্য রয়েছে।

326

সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি -

এই নদী নক্ষত্রের তলে

সেদিনো দেখিবে স্বপ্ন -

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

আমি চলে যাব বলে

চালতাফুল কি আর ভিজিবে না শিশিরের জলে

নরম গন্ধের ঢেউয়ে ?

লক্ষ্মীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?

সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!

চারিদিকে শান্ত বাতি – ভিজে গন্ধ – মৃদু কলরব;

খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে;

পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;

এশিরিয়া ধুলো আজ – বেবিলন ছাই হয়ে আছে।
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews