নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'আশা' কবিতার সাদৃশ্য বিদ্যমান।
অনেক অর্থ-বিত্তের মধ্যে কোনো সুখ নেই। অল্পে তুষ্ট থাকার মধ্যেই সুখ। অনেকেই অন্যের দুঃখ দূর করার জন্য নিজে কষ্ট স্বীকার করেন, তারাই প্রকৃত সুখী। আবার অঢেল ধনসম্পদ না থাকলেও অল্প আয়ের মানুষ নিজেদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে।
উদ্দীপকে অঢেল বিত্ত-বৈভব মানুষকে অলস করে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থসম্পদ মানুষকে অলস করে বলে তারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না, সুখের সন্ধানও পায় না। অন্যদিকে যারা কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করে, দিন এনে দিন খায় তারা মনের দিক থেকে অনেক বেশি সুখী। কেননা তাদের অঢেল সম্পদের দুশ্চিন্তা নেই, কিছু হারানোর ভয় নেই। 'আশা' কবিতায়ও কবি এ বিষয়টি বর্ণনা করেছেন। কবি বলেছেন যে, সম্পদের পাহাড় গড়া মানুষেরা সুখের চিন্তায় ঘুমাতে পারেন না, আর বিত্তের পেছনে না ছোটা মানুষ অবলীলায় সুখী-সুন্দর জীবনযাপন করে। তারা নির্বিঘ্নে ঘুমায়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!