পৈতৃক সম্পত্তির বৈভবে মানুষ আলস্য জীবন-যাপনে অভ্যস্ত হয়ে ওঠে। সমাজ-সংসারের প্রতি হয়ে ওঠে উদাসীন। ফলে সাধ্যের চেয়ে আকাঙ্ক্ষা বেশি থাকে এবং অশান্তি বিরাজ করে। পক্ষান্তরে গরিব মানুষ দিনে এনে দিনে খেয়েও অল্পতে তুষ্ট থেকে সাংসারিক শান্তি খুঁজে গাওয়ার চেষ্টা করে।

Updated: 9 months ago
উত্তরঃ

নির্ভাবনায় মানুষেরা জীর্ণ বেড়ার ঘরে ঘুমিয়ে থাকে।

উত্তরঃ

প্রতিবেশীর আঁধার ঘরে আলো জ্বালতে কবি চিন্তাবিহীন জগতে কান্না-হাসির অন্তরালে হারাতে চান। 

'আশা' কবিতায় কবি মানুষের জীবনের ক্রমবর্ধমান জটিলতাকে তুলে ধরতে চেয়েছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার প্রত্যাশা করেছেন। দিনমজুর, শ্রমজীবী মানুষেরা যা রোজগার করে তা দিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকে। তারা সমাজে অবহেলিত, নিগৃহীত হলেও তাদের এ নিয়ে কোনো আক্ষেপ নেই। তারা সম্পদ বাড়ানোর চিন্তায় ঘুম হারাম করে না, সোনা-রূপার পাহাড়ও বানাতে চায় না। এসব ভাবনা থেকে দূরে থাকে বলে তারা ভালো থাকে এবং সুখে দিন কাটায়। তাই কবি এসব মানুষের মাঝে হারিয়ে যেতে চান। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্নার অন্তরালে নিজেকে লুকাতে চান।

উত্তরঃ

নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'আশা' কবিতার সাদৃশ্য বিদ্যমান।

অনেক অর্থ-বিত্তের মধ্যে কোনো সুখ নেই। অল্পে তুষ্ট থাকার মধ্যেই সুখ। অনেকেই অন্যের দুঃখ দূর করার জন্য নিজে কষ্ট স্বীকার করেন, তারাই প্রকৃত সুখী। আবার অঢেল ধনসম্পদ না থাকলেও অল্প আয়ের মানুষ নিজেদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে।

উদ্দীপকে অঢেল বিত্ত-বৈভব মানুষকে অলস করে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থসম্পদ মানুষকে অলস করে বলে তারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না, সুখের সন্ধানও পায় না। অন্যদিকে যারা কঠোর পরিশ্রম করে জীবিকা অর্জন করে, দিন এনে দিন খায় তারা মনের দিক থেকে অনেক বেশি সুখী। কেননা তাদের অঢেল সম্পদের দুশ্চিন্তা নেই, কিছু হারানোর ভয় নেই। 'আশা' কবিতায়ও কবি এ বিষয়টি বর্ণনা করেছেন। কবি বলেছেন যে, সম্পদের পাহাড় গড়া মানুষেরা সুখের চিন্তায় ঘুমাতে পারেন না, আর বিত্তের পেছনে না ছোটা মানুষ অবলীলায় সুখী-সুন্দর জীবনযাপন করে। তারা নির্বিঘ্নে ঘুমায়।

উত্তরঃ

'অল্পতে তুষ্ট থাকলে প্রকৃত সুখ পাওয়া যায়'- উদ্দীপক ও 'আশা' কবিতার আলোকে যুক্তিটি নিচে বিশ্লেষণ করা হলো: 

পরিশ্রমের মাঝেই জীবনের সার্থকতা। মিথ্যা সুখের কল্পনা করে কাজ না করলে জীবন ব্যর্থ হয়ে যায়। কারণ জীবনের সঙ্গে সংগতিহীন স্বপ্ন-কল্পনা মানুষের সাফল্যের অন্তরায় হিসেবে কাজ করে। 

উদ্দীপকে সুখের উৎস সম্পর্কে বলা হয়েছে। ধনীর সন্তানেরা বিত্ত-বৈভবে নিমগ্ন থাকে, তাই সংসারে তাদের কোনো মন থাকে না। এই অতিপ্রাপ্তিই জীবনের প্রকৃত অর্থ থেকে তাদের বিচ্ছিন্ন রাখে। তারা কেবল আকাঙ্ক্ষার পেছনে ছোটে- সুখের খোঁজ তারা জানে না। অন্যদিকে অল্প আয়ের মানুষেরা সামান্য আয়েই তুষ্ট। কারণ তাদের জীবনের আকাঙ্ক্ষা অনন্ত নয়। তারা অল্পকিছু নিয়ে ভালো থাকতে চায় অন্যের ঘরে আলো জ্বালে। 'আশা' কবিতায়ও কবি এই সত্যকে উন্মোচিত করেছেন। গতানুগতিকভাবে অর্থসম্পদ নিয়ে সুখী হওয়ার চেষ্টায় যে অন্তঃসারশূন্যতা তা তিনি তুলে ধরেছেন। বিত্ত-বৈভবের চিন্তা ও দুর্ভাবনায় সুখী হওয়ার পরিবর্তে মানুষ দুঃখকে ডেকে আনছে। যার ফলে কমে যাচ্ছে তার আয়ু। অন্যদিকে সারা দিন যারা হাড় ভাঙা খাটুনি খাটে, তারা বিছানায় গা এলিয়ে দিলে পরম নিশ্চিন্তে নিদ্রা যায়। কারণ তাদের জীবনে চাওয়া-পাওয়া খুব ক্ষুদ্র, তাদের হারানোর কিছুই নেই।

সুখ একটি আপেক্ষিক বিষয় হলেও প্রকৃত সুখ মানবজীবনের কিছু মৌলিক বিষয়ে নিহিত। এর একটি হলো আত্মতুষ্টি, নিজের যা আছে তাই নিয়ে ভালো থাকা। বেশি কিছু চাইলে চাওয়ার শেষ আর কখনো হয় না। আর যারা অল্পতে তুষ্ট তাদের চাহিদা সীমিত এবং এতেই তারা নিজেদের সুখ মনে করে।

189

আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,

যেথায় গভীর-নিশুত রাতে

        জীর্ণ বেড়ার ঘরে

নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥

যেথায় লোকে সোনা-রূপায়

     পাহাড় জমায় না,

বিত্ত-সুখের দুর্ভাবনায়

     আয়ু কমায় না;

যেথায় লোকে তুচ্ছ নিয়ে

       তুষ্ট থাকে ভাই ॥

সারা দিনের পরিশ্রমেও

  পায় না যারা খুঁজে

একটি দিনের আহার্য সঞ্চয়,

তবু যাদের মনের কোণে

    নেই দুরাশা গ্লানি,

নেই দীনতা, নেই কোনো সংশয় ৷

যেথায় মানুষ মানুষেরে

বাসতে পারে ভালো

প্রতিবেশীর আঁধার ঘরে

জ্বালতে পারে আলো,

সেই জগতের কান্না-হাসির

     অন্তরালে ভাই

আমি হারিয়ে যেতে চাই ॥
 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews