অপরের কল্যাণে নিজেকে নিবেদনের পরিপ্রেক্ষিতে উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য রয়েছে।
'প্রতিদান' কবিতায় কবি নিজেকে নিঃস্বার্থভাবে অপরের কল্যাণে নিয়োজিত করেছেন। কেউ কবির ক্ষতি করলেও তিনি তার উপকার করেন। কবি প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রত্যাশা করেন একটি প্রীতিময় পরিবেশ। এজন্য তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে সুন্দর পৃথিবী নির্মাণ করতে চেয়েছেন।
উদ্দীপকে মানুষের কল্যাণে আত্মনিবেদন করার কথা বলা হয়েছে। মানুষের জন্য কাজ করার মাধ্যমেই মানবজীবনের চরম সার্থকতা। কবির মতে মানুষ মানুষের জন্য। ফলে তারা একটু সহানুভুতি পেতেই পারে। মূলত উদ্দীপকে অপরের কল্যাণে আত্মনিবেদন করার কথাই নিহিত রয়েছে। আর এটি 'প্রতিদান' কবিতার ভাবগত দিকেরই প্রতিফলন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!