কবিকে যে বিষে-ভরা বাণ দিয়েছে কবি তাকে বুকভরা গান দেন।
যে কবির বুকে কবর বেঁধেছে কবি প্রতিদানস্বরূপ তার বুক রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চে ভরিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
'প্রতিদান' কবিতার কবি প্রতিহিংসাপরায়ণ নন। কেউ তাঁর ক্ষতি করলে তিনি প্রতিদানস্বরূপ তার উপকার করেন। তাই কবির বুকে যে ব্যথার কবর বেঁধেছে কবি তাকে রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ উপহার দিতে চান। কবির এই মনোভাব প্রকাশেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
অপরের কল্যাণে নিজেকে নিবেদনের পরিপ্রেক্ষিতে উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য রয়েছে।
'প্রতিদান' কবিতায় কবি নিজেকে নিঃস্বার্থভাবে অপরের কল্যাণে নিয়োজিত করেছেন। কেউ কবির ক্ষতি করলেও তিনি তার উপকার করেন। কবি প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রত্যাশা করেন একটি প্রীতিময় পরিবেশ। এজন্য তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে সুন্দর পৃথিবী নির্মাণ করতে চেয়েছেন।
উদ্দীপকে মানুষের কল্যাণে আত্মনিবেদন করার কথা বলা হয়েছে। মানুষের জন্য কাজ করার মাধ্যমেই মানবজীবনের চরম সার্থকতা। কবির মতে মানুষ মানুষের জন্য। ফলে তারা একটু সহানুভুতি পেতেই পারে। মূলত উদ্দীপকে অপরের কল্যাণে আত্মনিবেদন করার কথাই নিহিত রয়েছে। আর এটি 'প্রতিদান' কবিতার ভাবগত দিকেরই প্রতিফলন।
মানুষের কল্যাণে আত্মনিয়োগ উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার অন্তর্নিহিত তাৎপর্য হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
'প্রতিদান' কবিতায় কবি পৃথিবী সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। এজন্য তিনি নিজের অনিষ্টকারীকেও ক্ষমা করেছেন নির্দ্বিধায়। তিনি মনে করেন ভালোবাসাপূর্ণ মানুষই পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী নির্মাণ করতে।
উদ্দীপকে পরার্থপরতার কথা বলা হয়েছে। মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। এজন্য মানুষকে সহানুভূতি দেখানো উচিত। এজন্য মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানই উদ্দীপকের মূলভাবে ফুটে উঠেছে।
'প্রতিদান' কবিতায় পরার্থপরতার মধ্যেই যে জীবনের সার্থকতা নিহিত সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। উদ্দীপকের মধ্যেও এ কথাই প্রতিফলিত হয়েছে। মানুষ মানুষের পাশে দাঁড়ালেই সুন্দর ও ভালোবাসাপূর্ণ পৃথিবী নির্মাণ করা সম্ভব। এটিই উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার মূলকথা। তাই প্রশ্নোক্ত 'মানুষ মানুষের জন্য' কথাটি 'প্রতিদান' কবিতার ক্ষেত্রে যথার্থ বলেই প্রতীয়মান।
Related Question
View Allকি
অবিরাম,অনবরত। ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!