উদ্দীপকের PQ লি. কাজের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মী দক্ষ করে গড়ে তোলে।
যে প্রশিক্ষণ পদ্ধতিতে এক কর্মী বা নির্বাহী কাজের সাথে সম্পৃক্ত থেকে বা কার্য চলাকালে ঊর্ধ্বতনের অধীনে কাজ সম্পর্কে বাস্তবে ও হাতে-কলমে জ্ঞান অর্জন করার সুযোগ পায় তাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ বলে। একটি প্রতিষ্ঠান সবসময় প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারবে এমন নয়। তাই নিয়োগের পরে এবং কর্মরত অবস্থায় পর্যায়ক্রমে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা সবিশেষ গুরুত্বপূর্ণ। এর ফলে কর্মী বা নির্বাহীর জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায় এবং কার্যক্ষেত্রে উৎসাহের সৃষ্টি হয়।
উদ্দীপকে সম্প্রতি PQ লি. ১০০০ জন শ্রমিক-কর্মী নিয়োগ দিয়ে দক্ষ করে গড়ে তোলে। অর্থাৎ PQ প্রতিষ্ঠান কর্মী নিয়োগের পরে এবং কর্মরত অবস্থায় কাজ সম্পর্কে বাস্তবে ও হাতে-কলমে জ্ঞান অর্জনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে। সুতরাং PQ লি. কাজের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মী দক্ষ করে গড়ে তোলে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!