উদ্দীপকে অনলাইন ব্যবসায়ের অনলাইন শপিং ক্ষেত্রটির বর্ণনা আছে।
অনলাইনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়কে বলা হয়। অনলাইন শপিং। এ ধরনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্যাটালগ দেওয়া থাকে। ক্রেতা তার পছন্দ অনুযায়ী ক্রয় করতে ইচ্ছুক পণ্য ও পরিমাণ সম্পর্কে অনলাইনে বিক্রেতাকে অবগত করেন। বর্তমানে আধুনিক বিশ্বে বড় ডিপার্টমেন্ট স্টোর থেকে পণ্য ক্রয়ে এ ধরনের পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে।
উদ্দীপকের মিসেস সাহানা এবারের ঈদে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পোশাক কেনাকাটার কাজ সেরে নিলেন। যেহেতু অনলাইন শপিং মাধ্যমে কোনোরূপ মধ্যস্বব্যবসায়ীদের সহযোগিতা ছাড়াই সরাসরি ইন্টারনেটের মাধ্যমে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের পণ্য বা সেবা ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে অনলাইন ব্যবসায়ের অনলাইন শপিং ক্ষেত্রটির বর্ণনা আছে।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!