উদ্দীপকে উল্লিখিত দূষণটি হচ্ছে পানি দূষণ।
উদ্দীপকে নরেন বাবু পূর্বে গৃহস্থালির কাজে বুড়িগঙ্গা নদীর পানি ব্যবহার করতেন। বর্তমানে তা দুর্গন্ধময় ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পানির এরূপ দূষণ নানা কারণে ঘটে থাকে। যেমন-
i. কৃষিক্ষেত্রে অধিক কীটনাশক ব্যবহার করা হলে তা বৃষ্টির পানিতে ধুয়ে উন্মুক্ত জলাশয়, নদীর পানিতে মিশে যায়।
ii. নৌ-যোগাযোগে পরিবহন থেকে তেল বর্জ্য নদীর পানিতে সংযুক্ত হয়।
iii. শিল্পকারখানার দূষিত বর্জ্য, রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্যাদি, উষ্ণ পানি ইত্যাদি নদীর পানিতে সংযুক্ত হয়।
iv. আবাসস্থলের বর্জ্যও নদীতে ফেলা হয়।
V. নদীর পাড় দখল করলে, নদী প্রবাহে বাধা সৃষ্টি করলেও পানি দূষিত হয়।
সর্বোপরি বলা যায়, মানুষের অসচেতনতা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে পানি দূষণ ঘটে থাকে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!