উদ্দীপকে আমিন বাজার এলাকায় ইটভাটা গড়ে ওঠার ফলে ঐ এলাকার বায়ু দূষিত হচ্ছে।
বায়ু দূষণের ফলে গ্রিনহাউস প্রতিক্রিয়ার (Green house effect) সৃষ্টি হচ্ছে। এতে উক্ত এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরোক্ষভাবে
বৃষ্টিপাত কমে যাচ্ছে। মাটি অধিক তাপমাত্রা গ্রহণ করছে। ফলে অনেক স্থান উদ্ভিদহীন হয়ে পড়ছে।
ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহৃত হয়। ফলে ঐ এলাকায় গাছ কাটার প্রবণতা দেখা যায়। গৃহ ও আসবাবপত্র নির্মাণের জন্য মানুষ প্রতিনিয়ত বনভূমির গাছ কেটে ফেলছে। ইটের ভাটায় কাঠ পোড়ানোসহ গৃহস্থালির জ্বালানির কাজে মানুষ বনভূমির গাছ কাটছে। ফলে বনজ সম্পদ দিন দিন হ্রাস পাচ্ছে।
এছাড়াও এর প্রভাবে ঐ এলাকার প্রাকৃতিক পরিবেশ তথা বনভূমির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বনের সাথে সম্পর্কিত পশুপাখি ও জীবজন্তুর (বিভিন্ন পাখি, বানর, শিয়াল, বেজি, সাপ প্রভৃতি) আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!