ফারহান অনেক্ষণ ধরে খুব কাছ থেকে বসে টিভি দেখে। মূলত একারণেই ইদানিং তার আঙ্গুল ব্যথা ও চোখ জ্বালাপোড়া করে। উদ্দীপকে উল্লেখিত ফারহানের সমস্যার কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো-
অনেকক্ষণ ধরে কম্পিউটার নিয়ে কাজ করলে বা গেইম লেখলে কম্পিটারের কি-বোর্ড ও মাউসের দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন ব্যবহারের ফলে হাতের রগ, স্নায়ু, কজি, বাহুতে, কাঁধ ও ঘারে অতিরিক্ত টান বা চাপ পড়ে। ফলে কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে এসব ব্যাথাসহ নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এসব সমস্যার মধ্যে একটি হলো আঙ্গুলে ব্যথা, যা ফারহানেরও হয়েছে। তাছাড়া কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করলে চোখে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, একে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। এই সিনড্রোমের মধ্যে রয়েছে চোখ জ্বালা পোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো ইত্যাদি। এছাড়াও রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার ফলেও চোখে নানা রকম সমস্যা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!