রঙিন টেলিভিশনের মৌলিক রং তিনটি।
ডিজিটাল কথাটি এসেছে ডিজিট বা সংখ্যা কথাটি থেকে। ডিজিটাল সংকেত বলতে বোঝায় সেই যোগাযোগ সংকেতকে, যাদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়। এ ব্যবস্থায় বাইনারি কোড অর্থাৎ ০ ও ১ এর সাহায্য নিয়ে যে কোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝানো এবং প্রেরিত হয়। এ কারণে ডিজিটাল সংকেত দ্বারা প্রত্যেক সংকেতকে স্বতন্ত্রভাবে চেনা যায়।
উদ্দীপকের প্রথম যন্ত্রটি হলো কম্পিউটার। নিচে কম্পিউটারের যান্ত্রিক কৌশল বর্ণনা করা হলো-
একটা কম্পিউটারের মূল অংশ দুটি: একটি হচ্ছে মাইক্রোপ্রসেসর,
অন্যটি হচ্ছে মেমোরি। মেমোরির ভেতর নানা ধরনের নির্দেশ বা ইনস্ট্রাকশন জমা করা থাকে, সেগুলো কিছু ডিজিটাল সিগন্যাল ছাড়া আর কিছুই নয়। মেমোরি থেকে এই ইনস্ট্রাকশনগুলো মাইক্রোপ্রসেসরে পাঠানো হয়, মাইক্রোপ্রসেসর কোন ইনস্ট্রাকশনের জন্য কী করতে হবে, সেটি জানে এবং তার জন্য বরাদ্দকৃত কাজটি শেষ করে এবং যখন প্রয়োজন হয়, তখন ফলাফলটি আবার মেমোরিতে জমা করে দেয়। এভাবে মেমোরিতে রাখা সবগুলো ইনস্ট্রাকশন শেষ করা হলে আমরা বলে থাকি এটা তার প্রোগ্রাম পুরোটা শেষ করেছে। কম্পিউটারের তথ্য সংরক্ষণ করার জন্য শুধু মেমোরির ওপর নির্ভর করা হয় না, পাকাপাকিভাবে সেখানে তথ্য রাখার ব্যবস্থা করা হয়, সেটাকে আমরা হার্ড ড্রাইভ বলে থাকি

ফারহান অনেক্ষণ ধরে খুব কাছ থেকে বসে টিভি দেখে। মূলত একারণেই ইদানিং তার আঙ্গুল ব্যথা ও চোখ জ্বালাপোড়া করে। উদ্দীপকে উল্লেখিত ফারহানের সমস্যার কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো-
অনেকক্ষণ ধরে কম্পিউটার নিয়ে কাজ করলে বা গেইম লেখলে কম্পিটারের কি-বোর্ড ও মাউসের দীর্ঘক্ষণ ও দীর্ঘদিন ব্যবহারের ফলে হাতের রগ, স্নায়ু, কজি, বাহুতে, কাঁধ ও ঘারে অতিরিক্ত টান বা চাপ পড়ে। ফলে কাজের ফাঁকে যথেষ্ট বিশ্রাম না নিলে এসব ব্যাথাসহ নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এসব সমস্যার মধ্যে একটি হলো আঙ্গুলে ব্যথা, যা ফারহানেরও হয়েছে। তাছাড়া কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘদিন ও দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করলে চোখে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, একে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম। এই সিনড্রোমের মধ্যে রয়েছে চোখ জ্বালা পোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো ইত্যাদি। এছাড়াও রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার ফলেও চোখে নানা রকম সমস্যা হয়ে থাকে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!