উদ্দীপকে উল্লিখিত বুটিকসে পরবর্তী পর্যায়ে কার্য বিভাজনের গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক।
প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। একজন ব্যবস্থাপককে সবসময় সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেক কাজের দায়িত্ব ও ক্ষমতা কর্মীদের মধ্যে নির্দিষ্ট করে দিতে হয়। যাতে প্রত্যেক কর্মী ও তার কাজ, কর্তৃত্ব ও ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কাজ করতে পারে।
উদ্দীপকে জাহানারা বুটিকসে ভিন্ন ভিন্ন কর্মদক্ষতাসম্পন্ন ১৫ জন লোক কর্মরত আছে। তাদের কাজ নির্দিষ্ট করা নেই। সবাই সব কাজ করে থাকে। তৈরি পোশাক বিক্রয় কিংবা হিসাব-নিকাশের জন্যও নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তাতে হিসাবে প্রায়ই ভুল হয়। বুটিকসের মালিক জাহানারা বেগম লক্ষ করলেন, কিছু কাজে কিছু লোক অন্যদের চেয়ে বেশি পারদর্শী। তিনি কাজের পাদর্শিতা অনুসারে কর্মীদের কাজ বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করতে হলে যে লোক যে কাজে পারদর্শী তাকে সে কাজের জন্য নির্দিষ্ট করতে হয়। উদ্দীপকে জাহানারা কাজের পারদর্শিতা অনুসারে কর্মীদের কাজ বিভক্ত করে দেন। এর ফলে কর্মী থেকে সঠিক এবং নির্ভুল কাজ আদায় করা সম্ভব হবে। আর প্রতিষ্ঠান তখনই তার লক্ষ্যপানে পৌঁছতে পারবে। তাই বলা যায়, বুটিকসে পরবর্তী পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত যৌক্তিক ছিল।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!