কৃষির উন্নয়নে উদ্দীপকের ব্যাংকের ভূমিকা রয়েছে বলে আমি মনে
করি।
কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো কৃষি ব্যাংক। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। এটি একটি বিশেষায়িত ব্যাংক।
উদ্দীপকে বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য সরকার কৃষি ব্যাংক গঠন করেছে। এ ব্যাংক থেকে কৃষকরা ঋণ নিয়ে উপকৃত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হচ্ছে।
কৃষি উন্নয়নের লক্ষ্যে এ ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ দেয়। ফলে, কৃষকদের আর মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয় না। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। এতে কৃষক সঠিক সময়ে উপযুক্ত ফসল চাষাবাদ করতে পারে। অর্থ সংকটে পড়ে চাষাবাদ বন্ধ করতে হয় না। ফলে, দেশের উৎপাদন বেড়ে যায়। এছাড়া কৃষিক্ষেত্রে অনেক সম্ভাবনাময় খাতের সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকের সাহায্যে কৃষিখাতের উন্নয়ন সম্ভব।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
