বাংলাদেশে সর্বপ্রথম ১৯৮৩ সালে ইসলামি ব্যাংকিং-এর প্রবর্তন হয়।
গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের তারল্য বলে।
গ্রাহকের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলকেই বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলা হয়। এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সব সময় এমন পরিমাণ অর্থ বা তারল্য সংরক্ষণ করে যাতে গ্রাহকদের উত্থাপিত চেক ফেরত যাওয়ার সম্ভাবনা না থাকে এবং ব্যাংকের ঋণদান সামর্থ্যও কমে না যায়।
উদ্দীপকের ব্যাংকটি হলো কৃষি ব্যাংক।
কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো কৃষি ব্যাংক। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। নির্দিষ্ট কিছু স্কিমে ঋণদানে এ ব্যাংক কোনো জামানত রাখে না।
উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের প্রায় ৮৫ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে সরকার একটি ব্যাংক গঠন করেছে। কৃষকরা এই ব্যাংক থেকে ঋণ নিয়ে উপকৃত হচ্ছে। তাই কৃষিখাতের উন্নয়নের লক্ষ্যে কাজ করে বলেই একে কৃষি ব্যাংক বলা হয়।
কৃষির উন্নয়নে উদ্দীপকের ব্যাংকের ভূমিকা রয়েছে বলে আমি মনে
করি।
কৃষিখাতে উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংক হলো কৃষি ব্যাংক। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। এটি একটি বিশেষায়িত ব্যাংক।
উদ্দীপকে বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য সরকার কৃষি ব্যাংক গঠন করেছে। এ ব্যাংক থেকে কৃষকরা ঋণ নিয়ে উপকৃত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হচ্ছে।
কৃষি উন্নয়নের লক্ষ্যে এ ব্যাংক বিভিন্ন মেয়াদে ঋণ দেয়। ফলে, কৃষকদের আর মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয় না। এ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়। এতে কৃষক সঠিক সময়ে উপযুক্ত ফসল চাষাবাদ করতে পারে। অর্থ সংকটে পড়ে চাষাবাদ বন্ধ করতে হয় না। ফলে, দেশের উৎপাদন বেড়ে যায়। এছাড়া কৃষিক্ষেত্রে অনেক সম্ভাবনাময় খাতের সৃষ্টি হয়। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকের সাহায্যে কৃষিখাতের উন্নয়ন সম্ভব।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
