উদ্দীপকে উল্লিখিত A এর উপাদানগুলো হলো পাহাড়-পর্বত, মানুষ, কৃষিকাজ, খনিজ পদার্থ ও পশু পালন। এর মধ্যে পাহাড়-পর্বত, মানুষ, খনিজ পদার্থ প্রাকৃতিক পরিবেশের এবং কৃষিকাজ ও পশুপালন সামাজিক পরিবেশের আওতাভুক্ত।
প্রাকৃতিক জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশে থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন অর্থনৈতিক কাজ করে। এগুলো সামাজিক পরিবেশের অন্তর্গত। এসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনজ ও খনিজ সম্পদ সংগ্রহ ইত্যাদি।
সুতরাং, উদ্দীপকে উল্লিখিত 'A' এর উপাদানগুলো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের আওতাভুক্ত।
Related Question
View Allভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটসথেনিস ব্যবহার করেছেন।
পৃথিবীর প্রায় চারভাগের তিনভাগই সমুদ্র। তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তুও ব্যাপক।
সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!