উদ্দীপকে উল্লেখিত বন্দর হলো নদী বন্দর। এ বন্দর গড়ে ওঠার জন্য বাংলাদেশে অনুকূল অবস্থা বিদ্যমান।
নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে।
বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে। বাংলাদেশ প্রধানত নিম্নভূমি ও নদীবহুল অঞ্চল। বাংলাদেশের নিম্নভূমি সহজে বন্যা কবলিত হয়। ফলে সড়কপথ ও রেলপথ গড়ে উঠতে পারে না। এজন্য সিলেট অঞ্চলের হাওর ও দক্ষিনাঞ্চলের ফরিদপুর, ভোলা, মাদারিপুর, বরিশাল অঞ্চলে নৌপথ প্রধান যোগাযোগব্যবস্থা।
বাংলাদেশ নদীবহুল হওয়ায় এখানে সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার চেয়ে নৌ যোগাযোগ সহজ। যেমন- বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নৌপথই বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশে অসংখ্য নদী ও খালবিলের সমন্বয়ে গঠিত প্রায় ৮,৪০০ কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে। এর মধ্যে প্রায় ৫,৪০০ কিলোমিটার সারাবছর নৌচলাচলের উপযুক্ত থাকে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশে নদীবন্দর গড়ে ওঠার অনুকূল অবস্থা বিদ্যমান রয়েছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!