জয় তার বন্ধুদের সাথে নারায়ণগঞ্জ বন্দর বেড়াতে গেল। তার এক বন্ধু তাকে বলল এ রকম আরো অনেক বন্দর আছে যা বানিজ্য ও যাত্রীপরিবহনে ব্যবহৃত হয় এবং বাংলাদেশে এ ধরনের বন্দর গড়ে ওঠার অনুকূল অবস্থা বিদ্যমান।

Updated: 9 months ago
উত্তরঃ

পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।

উত্তরঃ

বৈদেশিক বাণিজ্যে হিমায়িত খাদ্য রপ্তানির সুবিধাজনক পথ হলো আকাশপথ। দ্রুত পচনশীল দ্রব্য প্রেরণে আকাশপথের যথেষ্ট গুরুত্ব রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বাংলাদেশ প্রতিবছর প্রচুর পরিমাণে হিমায়িত খাদ্য বিদেশে রপ্তানি করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই দ্রুত পচনশীল জাতীয় হিমায়িত খাদ্য রপ্তানির সুবিধাজনক পথ হলো আকাশ পথ।

উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত বন্দর হলো নদী বন্দর। এ বন্দর গড়ে ওঠার পেছনে বিভিন্ন নিয়ামক কাজ করে। যথা-

i. নদীতে প্রচুর পানি এবং জোয়ার-ভাটা থাকলে অগভীর নদীতেও জোয়ারের সময় বড় বড় নৌযান ঢুকতে পারে। বাংলাদেশের অধিকাংশ নদীতে এরূপ পরিবেশ বিদ্যমান থাকায় বড় নদীর তীরে বন্দর গড়ে উঠেছে।
ii. বাংলাদেশের বড় বড় নদীগুলোতে বালুচর এবং কর্দমাক্ত তীরভূমি না থাকায় বন্দর গড়ে উঠেছে।
iii. নদীর নিকট উন্মুক্ত সমভূমি থাকলে রেলপথ সড়কপথ, ব্যাংক, ডাকঘর, মাল-গুদাম, প্রভৃতি গড়ে ওঠে। যেমন- চাঁদপুর, নারায়ণগঞ্জ, বৈরববাজার, সিরাজগঞ্জ প্রভৃতি নদীবন্দরে উপরিউক্ত সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে।
iv. বাংলাদেশের নদীবন্দর এলাকার পশ্চাদভূমি উর্বর ও প্রাকৃতিক সম্পদে

vi. বন্দর এলাকার জলযানের জন্য জ্বালানি তেল, কয়লা ইত্যাদির মজুদ থাকা বাঞ্ছনীয় যা এদেশের নদী বন্দরগুলোতে রয়েছে।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বন্দর অর্থাৎ নদীবন্দর গড়ে ওঠার পেছনে ভৌগোলিক পরিবেশই অধীক ক্রিয়াশীল।

উত্তরঃ

উদ্দীপকে উল্লেখিত বন্দর হলো নদী বন্দর। এ বন্দর গড়ে ওঠার জন্য বাংলাদেশে অনুকূল অবস্থা বিদ্যমান।

নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে।
বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে। বাংলাদেশ প্রধানত নিম্নভূমি ও নদীবহুল অঞ্চল। বাংলাদেশের নিম্নভূমি সহজে বন্যা কবলিত হয়। ফলে সড়কপথ ও রেলপথ গড়ে উঠতে পারে না। এজন্য সিলেট অঞ্চলের হাওর ও দক্ষিনাঞ্চলের ফরিদপুর, ভোলা, মাদারিপুর, বরিশাল অঞ্চলে নৌপথ প্রধান যোগাযোগব্যবস্থা।

বাংলাদেশ নদীবহুল হওয়ায় এখানে সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার চেয়ে নৌ যোগাযোগ সহজ। যেমন- বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নৌপথই বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশে অসংখ্য নদী ও খালবিলের সমন্বয়ে গঠিত প্রায় ৮,৪০০ কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে। এর মধ্যে প্রায় ৫,৪০০ কিলোমিটার সারাবছর নৌচলাচলের উপযুক্ত থাকে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশে নদীবন্দর গড়ে ওঠার অনুকূল অবস্থা বিদ্যমান রয়েছে।

103

যোগাযোগ ব্যবস্থা যাত্রী- পণ্য পরিবহণ করে অভ্যন্ত্রীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে। দেশের একস্থান থেকে অন্যস্থানে কাঁচামাল ও লোকজনের নিয়মিত চলাচল, উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ, উৎপাদনের উপকরণসমূহের গতিশীলতা বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ন প্রভৃতি ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে। এই যোগ ব্যবস্থা প্রতাশিত করে বাণিজ্যকে। বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ যা কৃষি  শিল্প প্রভৃতির ভারসাম্য আনে ।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews