উদ্দীপকে মোবাইল ব্যাংকিং এর নির্দেশ করা হয়েছে।
মোবাইল ব্যবহার করে ব্যাংকিং লেনদেন সম্পাদন করা হলে তাকে মোবাইল ব্যাংকিং বলে। এটি একটি শাখাবিহিন ও মোবাইলনির্ভর ব্যাংক ব্যবস্থা, যা দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত বিস্তৃত।
উদ্দীপকে মি. মাসুদ ইকবাল কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির ব্যবহার ছেড়ে দিয়ে মোবাইল ব্যাংকিং এ লেনদেন করেন। তিনি মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের ব্যালেন্স জানা, এসএমএস এর মাধ্যমে ব্যাংকে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া ইত্যাদি কাজ করেন। মূলত মোবাইল ফোনটাই এখন তার সবকিছু। ব্যাংকের আর্থিক ও হিসাবসংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনার এবং অনুমোদিত লেনদেন করতে পারার এক চমৎকার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। তাই বলা যায়, উদ্দীপকে মোবাইল ব্যাংকিং এর নির্দেশ করা হয়েছে।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!