খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান থেকে অনলাইন ব্যবস্থায় পণ্য ক্রয়কার্যকেই অনলাইন শপিং বলে।
অনলাইনে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করে সহজে ভোক্তার নিকট পৌছে দেওয়ার মাধ্যমে ব্যবসায় করা সম্ভব হয় বিধায় ই-বিজনেস জনপ্রিয় হচ্ছে।
সাধারণত ই-কমার্সের পদ্ধতিকেই ই-বিজনেসের মডেল হিসেবে গণ্য করা হয়। তবে এক্ষেত্রে ব্যবসায়ের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন পক্ষের সাথে লেনদেন, যোগাযোগ, ব্যবসায় সম্পর্ক স্থাপন ইত্যাদি ই-বিজনেসের আওতাভুক্ত। ই-বিজনেসের ফলে ব্যবসায়ীরা দ্রুত কাঁচামাল সংগ্রহ করতে এবং ভোক্তারা সরাসরি উৎপাদক ও সরবরাহকারীর সাথে যোগাযোগ করতে পারে। ই- বিজনেস হলো ওয়েবসাইটভিত্তিক সেবা। এটি অনলাইন মাধ্যম ব্যবহার করে অফিস ও দোকানবিহীন ব্যবসায়ের সুযোগ সৃষ্টি করে। তাই ই-বিজনেস জনপ্রিয় হচ্ছে।
উদ্দীপকে মোবাইল ব্যাংকিং এর নির্দেশ করা হয়েছে।
মোবাইল ব্যবহার করে ব্যাংকিং লেনদেন সম্পাদন করা হলে তাকে মোবাইল ব্যাংকিং বলে। এটি একটি শাখাবিহিন ও মোবাইলনির্ভর ব্যাংক ব্যবস্থা, যা দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত বিস্তৃত।
উদ্দীপকে মি. মাসুদ ইকবাল কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির ব্যবহার ছেড়ে দিয়ে মোবাইল ব্যাংকিং এ লেনদেন করেন। তিনি মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের ব্যালেন্স জানা, এসএমএস এর মাধ্যমে ব্যাংকে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া ইত্যাদি কাজ করেন। মূলত মোবাইল ফোনটাই এখন তার সবকিছু। ব্যাংকের আর্থিক ও হিসাবসংক্রান্ত ডাটাবেজে ঢুকে দ্রুততার সাথে নিজের তথ্য বের করে আনার এবং অনুমোদিত লেনদেন করতে পারার এক চমৎকার সুযোগ সৃষ্টি করেছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। তাই বলা যায়, উদ্দীপকে মোবাইল ব্যাংকিং এর নির্দেশ করা হয়েছে।
উদ্দীপকে মোবাইলে ইন্টারনেট যুক্ত হওয়ায় যে ব্যবসায়ের উদ্ভব ঘটেছে তা অত্যন্ত যথার্থ।
তথ্য প্রযুক্তির সংস্পর্শে মানুষের জীবন দিন দিন আরও গতিময় হয়ে উঠেছে। তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হলো মোবাইল বিজনেস। উদ্দীপকে মি. মাসুদ ইকবাল এখন কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির ব্যবহার ছেড়ে দিয়েছেন। হাতের মোবাইল ফোনটাই এখন তার সবকিছু। তিনি ইন্টারনেট প্রযুক্তি মোবাইল ফোনে যুক্ত করে নেওয়ায় এখন কেনা-কাটা ও মূল্য পরিশোধও মোবাইলের মাধ্যমে সম্পন্ন করেন। অর্থাৎ মি. মাসুদ ইকবালের মোবাইল ইন্টারনেট যুক্ত হওয়ায় মোবাইল বিজনেসের উদ্ভব ঘটেছে। তিনি মোবাইল ব্যবহার করে বিক্রেতার ওয়েবসাইটে প্রবেশ করে পণ্যের অর্ডারসহ দৈনন্দিন বিভিন্ন বিল মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে পারেন। এতে তার সময় ও খরচ কম হয়। তাই মোবাইল ইন্টারনেট যুক্ত হওয়ায় মোবাইল বিজনেসের উদ্ভব ঘটেছে যা যথার্থ বলে আমি মনে করি।
পরিশেষে বলা যায়, মোবাইল ব্যাংকিং সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মোবাইল ব্যাংকিং শাখাবিহীন ও মোবাইলনির্ভর ব্যাংক ব্যবস্থা, যা দেশের প্রত্যন্ত এলাকার পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি মোবাইলে ইন্টারনেট যুক্ত হওয়ায় মোবাইল বিজনেসেরও উদ্ভব ঘটেছে।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!