জনাব রায়হান কবিরের পরিকল্পিত সংগঠন কাঠামোটি হলো মেট্রিক্স সংগঠন কাঠামো।
দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে মেট্রিক্স সংগঠন বলে। এ ধরনের সংগঠন কাঠামো গঠনের ফলে নির্বাহিগণের দক্ষতা বৃদ্ধি পায়। প্রজেক্টের প্রতিটি কাজ সম্পাদনের জন্য কার্যভিত্তিক নির্বাহিগণ প্রজেক্ট নির্বাহীকে সহযোগিতা প্রদান করে। এর ফলে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা পায়, উচ্চ নির্বাহিগণকে সহায়তা দান এবং প্রতিভা ও দক্ষতার সমন্বয় ঘটে।
উদ্দীপকের জনাব রায়হান কবির প্রতিটি দ্রব্যের জন্য পৃথক ব্যবস্থাপক এবং প্রতিটি কাজের জন্য পৃথক ব্যবস্থাপক নিয়োগের চিন্তা করছেন। তিনি সংগঠন কাঠামো তৈরিতে প্রতিজন নির্বাহীর অধীনে অধস্তনদের সংখ্যা যেন যথাযথ হয় সে বিষয়েও চিন্তা করেন।
এর ফলে তিনি সাফল্য লাভের আশা করছেন। কারণ এ ধরনের সংগঠন কাঠামো গঠনের ফলে নির্বাহিগণ সহযোগিতা পায়, ফলে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা পায় এবং নির্বাহিগণের দক্ষতা বৃদ্ধি পায়।
তাই বলা যায়, উদ্দীপকে জনাব রায়হান কবিরের পরিকল্পিত মেট্রিক্স সংগঠন কাঠামো গঠন যথার্থ ছিল।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!