উদ্দীপকে নগদ অর্থ পরিচালনার ক্ষেত্রে মেঘনা ব্যাংক তারল্য নীতি অনুসরণ করেছে।
চাওয়ামাত্র গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ক্ষমতাই হলো তারল্য। গ্রাহক দাবি করা মাত্র তার অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। এজন্য ব্যাংককে যথেষ্ট তারল্য সংরক্ষন করতে হয়। এ নীতিকে তারল্য নীতি বলা হয়। এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখে। ফলে গ্রাহক ব্যাংক অর্থ পরিশোধ করতে পারে। উদ্দীপকে মেঘনা ব্যাংক কিছু নিয়মনীতি মেনে পরিচালিত হচ্ছে। ব্যাংক এমনভাবে অর্থ পরিচালনা করে যাতে নগদ অর্থ কমে না যায়। আবার, ব্যাংকে বেশি উদ্বৃত্ত অর্থও জমা না থাকে। এভাবে ব্যাংক তারল্য নীতির যথাযথ অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
