বৈদেশিক লেনদেন নিষ্পত্তি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য যে
ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাই বিনিময় ব্যাংক
দুই বা ততোধিক ব্যাংক একটি শক্তিশালী ব্যাংকের অধীনে একত্র হয়ে বড় আকারে ব্যাংকিং সেবা দেওয়ার কাজ চালালে তাকে গ্রুপ ব্যাংকিং বলে।
যে ব্যাংকটির নিয়ন্ত্রণে গ্রুপ ব্যাংকিং পরিচালিত হয় তাকে হোল্ডিং ব্যাংক আর নিয়ন্ত্রিত ব্যাংকগুলোকে সাবসিডিয়ারি ব্যাংক বলে। এক্ষেত্রে হোল্ডিং ব্যাংক মালিকানার ৫১% এর বেশি শেয়ার হোল্ড করে।
উদ্দীপকে নগদ অর্থ পরিচালনার ক্ষেত্রে মেঘনা ব্যাংক তারল্য নীতি অনুসরণ করেছে।
চাওয়ামাত্র গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ক্ষমতাই হলো তারল্য। গ্রাহক দাবি করা মাত্র তার অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। এজন্য ব্যাংককে যথেষ্ট তারল্য সংরক্ষন করতে হয়। এ নীতিকে তারল্য নীতি বলা হয়। এ নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখে। ফলে গ্রাহক ব্যাংক অর্থ পরিশোধ করতে পারে। উদ্দীপকে মেঘনা ব্যাংক কিছু নিয়মনীতি মেনে পরিচালিত হচ্ছে। ব্যাংক এমনভাবে অর্থ পরিচালনা করে যাতে নগদ অর্থ কমে না যায়। আবার, ব্যাংকে বেশি উদ্বৃত্ত অর্থও জমা না থাকে। এভাবে ব্যাংক তারল্য নীতির যথাযথ অনুসরণ করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।
উদ্দীপকে ঋণ দেওয়ার সময় ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতা বিচার করে উদ্দেশ্যের নীতি অনুসরণ করা যৌক্তিক হয়েছে।
উদ্দেশ্যের নীতি বলতে গ্রাহক কোন উদ্দেশ্যে ঋণ নিচ্ছে তা যাচাই করাকে বোঝায়। গ্রাহক ঋণের জন্য আবেদন করলে ব্যাংক তার প্রস্তাবিত প্রকল্পের উৎপাদনশীলতা ও লাভজনকতা যাচাই করে। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যাংক এ নীতি মেনে চলে।
উদ্দীপকে মেঘনা ব্যাংক একটি স্বনামধন্য ব্যাংক। এটি ব্যাংকিং কাজ পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়মনীতি মেনে চলে। ঋণ দেওয়ার সময় এটি ব্যবসায়ের উৎপাদনশীলতা ও লাভজনকতা যাচাই করে। এর মাধ্যমে ব্যাংকটি উদ্দেশ্যের নীতি বাস্তবায়ন করে।
ঋণ দেওয়ার আগে ব্যাংক আবেদনকৃত ব্যক্তির প্রকল্প সঠিকভাবে যাচাই করে। কোন খাতে ঋণগ্রহীতা তার ঋণের অর্থ ব্যবহার করবে তা নিশ্চিত হয়ে নেয়। অনুৎপাদনশীলতা কোনো প্রকল্পের জন্য ব্যাংক ঋণ দেয় না।
এছাড়াও প্রকল্পের লাভজনক কম থাকলে ব্যাংক ঋণের আবেদন বাতিল করে দেয়। কারণ এতে ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কমে যায়।
তাই আমি মনে করি, উদ্দীপকে মেঘনা ব্যাংকের ঋণ দেওয়ার সময় উদ্দেশ্যের নীতি অনুসরণ করার সিদ্ধান্ত যৌক্তিক হয়েছে।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
