উদ্দীপকে 'বঙ্গবাণী' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষার প্রতি কবির গভীর অনুরাগ ও ভালোবাসার ভাবের প্রতিফলন ঘটেছে। 

মাতৃভাষা মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। মা, মাতৃভূমি ও মাতৃভাষা প্রত্যেক মানুষের অস্তিত্বের সঙ্গে অভিন্নভাবে মিশে আছে। পৃথিবীতে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করে আত্মতৃপ্তি লাভ করে।

উদ্দীপকের কবিতাংশে মাতৃভাষা বাংলার প্রতি গভীর আনুরাগ প্রকাশ পেয়েছে। মাতৃভাষার মতো এত সুধা অন্য কোনোকিছুতেই নেই। মাতৃভাষাতেই কবি প্রশান্তি ও মাধুর্য খুঁজে পান। উদ্দীপকের মাতৃভাষাপ্রীতির এ বিষয়টি 'বঙ্গবাণী' কবিতায় প্রতিফলিত কবির মাতৃভাষাপ্রীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবি মাতৃভাষার মাধ্যমে শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানচর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর মতে বাংলা ভাষার মাধ্যমে এদেশের মানুষ যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারে অন্য কোনো ভাষায় তা মোটেই সম্ভব নয়। কারণ এ ভাষার সঙ্গে বাঙালির জীবনযাপনের প্রতিটি উপাদান জড়িত।

2.6k

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস ।

সে সবে কহিল মোতে মনে হাবিলাষ ॥

তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।

নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন ৷

আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ ।

দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ ॥

আরবি ফারসি হিন্দে নাই দুই মত ।

যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত ॥

যেই দেশে যেই বাক্য কহে নরগণ ।

সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন ॥

সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী ।

বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী ॥

মারফত ভেদে যার নাহিক গমন ।

হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ ॥

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী ।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ॥

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় ।

নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায় ॥

মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি ॥

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews